মোঃ অপু খান চৌধুরী ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ১৫ জুন সোমবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ৩ দিন ব্যাপি গলদা চিংড়ি নার্সারী ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন ২০১৫ ইং এর উদ্বোধন করা হয়।
উক্ত প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব কুমার দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাতাব উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষি ও বিভিন্ন হ্যাচারির মালিকগণ। ৩ দিন ব্যাপি এই প্রশিক্ষন গ্রহন করে সঠিক পদ্ধতি ও সঠিক নিয়মে মাছ চাষ করার আহবান জানান বক্তারা।


















































