শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীর কাপড়িয়াপট্টি থেকে ৮টি ককটেলসহ এক যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৬.২০১৫

স্টাফ রিপোর্টার,পূর্বাশাঃ
কুমিল্লা নগরীর কাপড়িয়াপট্টি এলাকা থেকে ৮ টি ককটেলসহ শাহজালাল (২০) নামের এক যুবককে আটক করেছে চকবাজার ফাড়িঁর পুলিশ।
বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৬টায় ওই যুবককে আটক করে পুলিশ।
আটক হওয়া শাহজালাল চান্দিনা উপজেলার শাহলম মিয়ার ছেলে।
চকবাজার ফাড়িঁর ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) তাজুল ইসলাম জানান, নগরীর কাপড়িয়াপট্টি এলাকা দিয়ে শাহজালাল নামের এক যুবক ডিগ্রীর ৫/৬টি বই প্যাকেট করে হেটে যাওয়ার সময় পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসা করে। সে জানায়, সে ডিগ্রীতে পড়ে । পুলিশ তাকে ইংরেজিতে নাম লিখতে বললে সে পারেনি। তখন পুলিশ সন্দেহ করে এবং তার বইয়ের প্যাকেট খুলে ৮টি ককটেল পায়। তাকে থানায় নেওয় হয়েছে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি