বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় স্টার গ্রাহকদের জন্য আয়োজিত হলো গ্রামীণফোনের ইফতার মাহফিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৬.২০১৫

ww

সংবাদ বিজ্ঞপ্তি///

কুমিল্লায় স্টার গ্রাহকদের জন্য  একটি ইফতার মাহফিলের আয়োজন করে গ্রামীণফোন। নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাহকদের ‘স্টার গ্রাহক’ হিসেবে বিশেষ সম্মাননা দিয়ে থাকে এই প্রতিষ্ঠান। বিগত বছরগুলোর মতো তাই এবারও আয়োজন করা হয় ‘জিপি স্টার ইফতার’।

মঙ্গলবার নগরীর স্টেশন কাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিকাল ৫ টা থেকেই আমন্ত্রিত স্টার গ্রাহকের আনন্দ উপস্থিতিতে ধীরে ধীরে পূর্ণ হতে থাকে স্টেশন কাব । অসংখ্য গ্রাহকের মাঝখানে খুঁজে পাওয়া যায় কুমিল্লা জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের যারা সাথে নিয়ে আসেন তাঁদের পছন্দের আরও একজনকে ।

অনুষ্ঠানের শুরুতে গ্রাহকদের সক্রিয় অংশগ্রহনে তাদের ইসলাম ধর্মভিত্তিক প্রশ্নের জবাব দেন মাওলানা মাহমুদুল হাসান।

এরপর  গ্রামীণফোনের সকল স্টার গ্রাহককে গ্রামীণফোনের প থেকে বিশেষ অভিনন্দন ও  কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন গ্রামীণফোনের কুমিল্লা অঞ্চলের এরিয়া ম্যানেজার নাফিজ আহমেদ।

তিনি বলেন, “আজ আপনাদের এখানে পাওয়া নিশ্চিতভাবেই আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়। আমরা বিশ্বাস করি গ্রামীণফোনের প্রতি আপনার এই ভালোবাসা আমরা দীর্ঘদিন পেয়ে যাব”। তিনি আরও বলেন, “সকল গ্রামীণফোন গ্রাহকের প্রতি আমরা  যথেষ্ট আন্তরিক হবার পাশাপাশি বিশেষতঃ  স্টার গ্রাহকদের জন্য লাইফ স্টাইল, স্বাস্থ্য ও সৌন্দর্যচর্চা, ফার্নিচার ও হোম অ্যাপলায়েন্স, ফুড কোর্টে খাবার-দাবার, ভ্রমণসহ বিভিন্ন েেত্র আমরা কিছু বিশেষ সুবিধা দিয়ে থাকি। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে”।

নাফিজ আহমেদ-এর বক্তব্যের পর মোনাজাত শেষে শুরু হয় ইফতার। ইফতার শেষে আমন্ত্রিত অথিতিরা নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় করেন। আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার  অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভুঁইয়া।

তিনি  বলেন, “গ্রামীণফোনের এই উদ্যোগটি একজন গ্রাহকের প্রতি তার লালিত সম্মানের বহিঃপ্রকাশ যা  অবশ্যই প্রশংসার দাবীদার”।

উল্লেখ্য এর আগেও স্টার গ্রাহকদের জন্য গ্রামীণফোন বিভিন্ন সময় কনসার্ট আয়োজন করেছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি