শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুসিকের ৪০ লক্ষ টাকার ঠিকাদারি কাজের দরপত্র ছিনতাই, দুই প্রতিষ্ঠানকে জমাদানে বাঁধা-মারধর


কুসিকের ৪০ লক্ষ টাকার ঠিকাদারি কাজের দরপত্র ছিনতাই, দুই প্রতিষ্ঠানকে জমাদানে বাঁধা-মারধর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৫

City-1
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সিটি কর্পোরেশনে ৪০ লক্ষ টাকার ঠিকাদারি কাজের এক প্রতিষ্ঠানের দরপত্র ছিনতাই, দুই প্রতিষ্ঠানের ঠিকাদার ও প্রতিনিধিদের বাধা-মারধরের অভিযোগ পাওয়া গেছে।
ঢাকার লালমাটিয়া এলাকার সিএনএসসি লি. নামের একটি ফার্মের দরপত্র ওই ফার্মের প্রতিনিধি সোহেল থেকে ছিনিয়ে নেয় স্থানীয় সিন্ডিকেট ক্যাডাররা। এছাড়া ঢাকার ব্যাবিলন রিসোর্স লি. নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি কামরুজ্জামান ও ধানমন্ডিস্থ সোবহানবাগের এম.এম সার্ভিস লি. এর প্রতিনিধি ফরহাদ সিন্ডিকেট ক্যাডারদের বাধার কারণে সময় মতো কাগজপত্র নির্ধারিত বাক্সে জমা দিতে পারেননি। এ বিষয়ে তিন প্রতিষ্ঠানের ঠিকাদাররা কুসিক কর্তৃপক্ষের লিখিত অভিযোগ করেছে।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা সিটি কর্পোরেশন ও ঢাকা দণি সিটি কর্পোরেশনের আওতাধীন ব্যবসায়ীদের বাৎসরিক ট্রেড লাইসেন্স ডিজিটাইজেশনসহ অনলাইন বেইজড্করণের জন্য প্রায় ৪০ লাখ টাকার ঠিকাদারী কাজের দরপত্র কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দাখিলের শেষদিন ছিল বুধবার (২৪ জুন) বেলা পৌনে ১২টা পর্যন্ত।
বুধবার সকাল থেকে ঢাকা ও কুমিল্লার ঠিকাদাররা কুমিল্লা সিটি কর্পোরেশনে কাগজপত্র জমা দিতে আসেন। এসময় স্থানীয় একটি ঠিকাদারী সিন্ডিকেটের ক্যাডাররা তাদেরকে দরপত্র জমাদানে বাধা প্রদান ও মারধর করে দরপত্র ছিনিয়ে নিয়ে যায়। ঢাকার লালমাটিয়া এলাকার সিএনএসসি লি. নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. সোহেল জানান, সকাল সাড়ে ৯টার দিকে দরপত্র নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে গেলে স্থানীয় ঠিকাদার সিন্ডিকেটের ক্যাডাররা তার কাগজপত্র ছিনিয়ে নেয়। বিষয়টি অবহিত হয়ে র‌্যাব-১১ এর একটি দল কুমিল্লা সিটি কর্পোরেশনে এসে নির্বাহী প্রকৌশলী শেখ নুরুল্লাহর সাথে সাাত করেন। এসময় র‌্যাব দরপত্র ছিনিয়ে নেয়া ব্যক্তিদের খুঁজে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এদিকে ঢাকার ব্যাবিলন রিসোর্স লি. নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি কামরুজ্জামান ও ধানমন্ডিস্থ সোবহানবাগের এম.এম সার্ভিস লি. এর প্রতিনিধি ফরহাদ সাংবাদিকদের জানান, তারাও সিন্ডিকেট ক্যাডারদের বাধার কারণে সময় মতো কাগজপত্র নির্ধারিত বাক্সে জমা দিতে ব্যর্থ হন। এ বিষয়ে তারা মেয়র বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। এছাড়া দরপত্র জমা দিতে আসা আরও কয়েকজন ঠিকাদারকে ভয়ভীতি প্রদর্শনসহ মারধর করে সিটি কর্পোরেশন থেকে তাড়িয়ে দেয়া হয় বলেও তারা জানান।
এ ঘটনায় ঠিকাদাররা সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে কুসিকের নির্বাহী প্রকৌশলী শেখ নুরুল্লাহ জানান, ঠিকাদারদের প্রতিনিধি মো. সোহেল, কামরুজ্জামান ও ফরহাদ নামের ৩ জন পৃথক তিনটি লিখিত অভিযোগ করেছে। কুসিকের মেয়র মনিরুল হক সাক্কু জানান, ঠিকাদারদের কাছ থেকে পাওয়া অভিযোগের প্রেেিত দরপত্র জমাদান স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পুনরায় দরপত্র আহবান করে প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা দণি সিটি কর্পোরেশন ও কুমিল্লা সিটি কর্পোরেশনে দরপত্র জমাদানের ব্যবস্থা করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি