শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সরকারি পুকুরের মাছ ভাগবাটোয়ারা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৬.২০১৫

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরে সরকারি একটি পুকুরে বিষ ঢেলে লাধিক টাকার মাছ নিধন করে বিক্রি ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সেন্টারের দুই কর্মকর্তা পরস্পর যোগসাজশে গত রোববার এসব মাছ বিক্রি ও ভাগভাটোয়ারা করে নেন। অভিযোগে জানা যায়, নগরীর শাসনগাছা এলাকায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরে ৯৬.৪৮ শতাংশ জমিতে একটি পুকুর রয়েছে।
ওই পুকুরে শনিবার রাতে হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. মোতাহের হোসেন মজুমদার ও উপ-সহকারী উদ্যান কর্মকর্তা হুমায়ন কবির ভূইয়ার যোগসাজশে মাছ বিক্রির ল্েয ওই পুকুরে মারশাল নামে কীটনাশক দেয়া হয়। এতে ওই পুকুরে থাকা দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ মরে যায়। রোববার সকালে ওই পুকুরে বড় জাল দিয়ে এসব মাছ উত্তোলন করে নগরীর বাজারে লাধিক টাকায় বিক্রি করা হয়। পরে হর্টিকালচার সেন্টারের সব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাছের একাংশ ভাগবাটোয়ারা করা দেয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি