
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন সাংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকা থেকে মহাজোটের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা বিভাগের সেক্টর কমান্ডার ফোরামের আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সোহরাব খান চৌধুরীর পক্ষে এলাকাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্থানে টানানো প্রায় ২ শতাধিক পোষ্টার, ফেস্টুন ও ব্যানার ভাংচুর করেছে দূবৃর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্ৃৃত্তরা ।
জানা যায়- অজ্ঞাতনামা দুষ্কৃতকারী প্রতিপক্ষ মহল রাতের আধারে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে টানানো এ সমস্ত ফেস্টুন ও ব্যানার ছিড়ে নিকটবর্তী পুকুর ও সড়কের কিনারে ফেলে রাখে। ব্যারিষ্টার সোহরাব খান চৌধুরীর ওই ফেস্টুন ও ব্যানারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘দিন বদলের অঙ্গীকার ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রায় ৫ শতাধিক ফেস্টুন ব্যানার টানিয়ে ছিলেন, এর মধ্যে থেকে ২ শতাধিক ফেস্টুন ব্যানার দূর্বৃত্তরা রাতের আধারে নামিয়ে ভাংচুর করে এবং পুকুর ও খাল বিলে ফেলে দেয়।
উল্লেখ যে, ইতোপূর্বে ২০১২ ও ২০১৩ সালেও অজ্ঞাতনামা দুষ্কৃতকারী ওই প্রতিপক্ষ মহলটি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে টানানো ফেস্টুন ও ব্যানার ছিড়ে ফেলে।

















































