শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় হযরতপাড়া এলাকায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০১৫

IMG_20150709_153137 IMG_20150709_153310

বৃদ্ধ বাবা ,  নিহত সামাদ

ষ্টাফ রিপোর্টার।|

বৃদ্ধ বাবাকে বাচাঁতে গিয়ে কুমিল্লা নগরীর হযরতপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে সামাদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সামাদ একই এলাকার ইদ্রিস মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই আনোয়ার জানান, বাবা পুকুরের সিঁড়িতে বসে মগ দিয়ে গোসল করার সময় হঠাৎ পানিতে পড়ে যান। বাবাকে বাঁচাতে গিয়ে বড় ভাই পানিতে ডুবে মারা যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি