শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিবির বাজারে বিজিবি ও এলাকাবাসী সংঘর্ষ, তিন বিজিবি সদস্যসহ আহত ১০


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৭.২০১৫

 

ষ্টাফ রিপোর্টার।

কুমিল্লা বিবির বাজারে বিজিবি ও এলাকাবাসীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় তিন বিজিবি সদস্য সামান্য আহতসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা পৌঁণে ৭টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ  দফায় দফায় চলতে থাকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের আগে অজ্ঞাত এক চোরাকারবারী সিএনজি চালিত অটোরিকশা যোগে ভারতীয় আমদানী নিষিদ্ধ শাড়ি নেয়ার সময় বিজিবির ২ সদস্য তাকে আটকায়। বিজিরি ওই সদস্যদের সাথে ধস্তাধস্তি করে চোরাকারবারী পালিয়ে যায়। এসময় বিজিরি দুই সদস্যের উপর আক্রমণও করে ওই চোরাকারবারী।

এ খবর বিবিরবাজার বিজিবি ক্যাম্পে পৌঁছলে ওই ক্যাম্প থেকে অতিরিক্ত বিজিবি সদস্য এসে বিবির বাজারে অভিযান চালায়। তারা ওই এলাকার যোবায়ের ও মিজান নামে  দুই নিরীহ ছেলেকে আটক করে নিয়ে যায়। এসময় বিজিবি সদস্যরা ওই দুই ছেলেকে শারীরিক নির্যাতনও করে।

এ ঘটনা দেখে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই দুই ছেলেকে ছাড়িয়ে আনতে বিজিবির সাথে দ্বন্দ্বে জড়ায়। এসময় বিজিবি ও এলাকাবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন বিজিবি সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়।

এ বিষয়ে বিজিবি বিবির বাজার কোম্পানী কমান্ডার আবদুল কুদ্দুস বিজিবির তিন সদস্য সামান্য আহতের কথা স্বীকার করে বলেন, চোরাকারবারীদের ধরতে গেলে এলাকাবাসীর বাধাঁর মুখে ধাক্কা ধাক্কি হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি