শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে স্থানীয় যুবকদের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০১৫

1
এইচ এম মহিউদ্দিন ॥
নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের ছুপুয়া গ্রামের (উত্তর পাড়া) যুব সমাজের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে গ্রামের জামে মসজিদে এ আয়োজন করা হয়। হত দরিদ্র ও অসহায় ৩০টি পরিবারে  ১ কেজি সেমাই, ১ কেজি ছিনি, আদা কেজি তৈল ও দেড় শতাধিক লোকজন নিয়ে ইফতারের আয়োজন করা হয়। এই আয়োজনে সহযোগিতা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমির হোসেন, মোঃ শাহজাহান সাজু (প্রবাসী), ডাঃ মহিউদ্দিন, ইঞ্জিঃ শাহ আলম, ফেয়ার আহমেদ, মোঃ আবুল হাসেম, আবু তাহের সওদাগর, মাষ্টার সফিউল্লাহ দুলাল, মোঃ সফিকুর রহমান, হাফেজ মাঈনুদ্দিন (প্রবাসী), মোঃ মাইনুদ্দিন, মোঃ পিয়াস,  প্রমূখ। আয়োজনে সার্বিক সহযোগিতায় মোঃ রাসেদ, হাফেজ নুরুল ইসলাম, সফিউল্লাহ, আবু মুসা, রবি, দোকানদার তাজু, হায়াতুন নবী টোকন প্রমূখ।

2
অনুষ্ঠানে অতিথি গ্রামের কৃতি সন্তান স্থানীয় ইউপি মেম্বার মোঃ একরামুল হক, সাবেক মেম্বার আবুল কালাম, সাংবাদিক এইচ এম মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু ইউসুফ প্রমূখ। সামাজিক কাজে যুব সমাজের ভূমিকা অতুলনীয়, যুব সমাজের এই মহতি উদ্যোগ নিয়ে গরীব ও অসহায়দের মুখে হাসি ফুটানোর জন্য আয়োজকদের ধন্যবাদ ও উৎসাহিত করেন বক্তারা। এছাড়া এই মহতি অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদের ভবিষৎ সুন্দর জীবন কামনা করে, গ্রামের অসহায় ছেলে-মেয়েদের পড়া লেখা ও অসহায়দের পাশে দাঁড়িয়ে আগামী দিনগুলোতে সার্বিক সহযোগিতা করে গ্রামের প্রতিটি ঘরে শিক্ষার আলো জ্বালিয়ে প্রতিটি সন্তান সমাজের একজন আদর্শ নাগরীক হয়ে সমাজ উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার অনুরোধ জানান।
ছুপুয়া উত্তর পাড়া জামে মসজিদর খতিব মাওলানা মোঃ ফারুক আহমদে এই অনুষ্ঠানের আয়োজক, সহযোগিতাকারী ও গ্রামের সকলকে নিয়ে সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি