বৃদ্ধ বাবা , নিহত সামাদ
ষ্টাফ রিপোর্টার।|
বৃদ্ধ বাবাকে বাচাঁতে গিয়ে কুমিল্লা নগরীর হযরতপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে সামাদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সামাদ একই এলাকার ইদ্রিস মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই আনোয়ার জানান, বাবা পুকুরের সিঁড়িতে বসে মগ দিয়ে গোসল করার সময় হঠাৎ পানিতে পড়ে যান। বাবাকে বাঁচাতে গিয়ে বড় ভাই পানিতে ডুবে মারা যান।



















































