শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সদর দক্ষিণে ইভটিজিংয়ের দায়ে ১৫ জন কিশোর আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৭.২০১৫

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ইভটিজিংয়ের দায়ে ১৫ জন কিশোরকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার বাগমারা এলাকার রাস্তা থেকে তাদের আটক করা হয়।

তাদের পরিচয় জানায়নি পুলিশ। তবে তাদের বয়স ১০/১২ বছর হবে বলে জানান পুলিশ।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, রাস্তায় দাড়িয়ে ঈদে ঘুরতে বের হওয়া মেয়েদের তারা উত্যক্ত করেছিল। তাদের অভিভাবক ডেকে তাদের ছাড়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি