ইমতিয়াজ আহমেদ জিতু||
কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের কুমিল্লার দেবপুর এলাকার শেওরিন টেক্সটাইলস মিলের সামনে কুমিল্লা ট্রান্সপোর্ট নামের এক বাসের চাপাঁয় পথচারি বাবা-ছেলে দুইজন নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮ টায় মিলে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাসটি তাদের চাপাঁ দিলে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, আজহারুল ইসলাম আজহার (৪২) ও তার ছেলে নুর মোরশেদ(৯) । নিহতরা বুড়িচং উপজেলার রামপুর এলাকার মোল্লা বাড়ির বাসিন্দা। আজহারুল ইসলাম আজহার শেওরিন টেক্সটাইলস মিলের কর্মচারি ছিলেন।
ময়নামতি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অমর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। মরদেহ দুটি তাদের পরিবার এসে নিয়ে গেছে।


















































