স্টাফ রিপোর্টারঃ
নব গঠিত কুমিল্লা মাহানগর ছাত্রলগের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে। শুক্রবার বেলা ৩ টায় এমপি বাহারের মুন্সেফবাড়ি কার্যালয়ে সাক্ষাত করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লা মহানগর ছাত্রলীগ কমিটির সদস্যরা। এ সময় কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান সময়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুমিল্লা মাহানগর ছাত্রলগের আহবায়ক আব্দুল আজিজ সিহানুকের নেতৃত্বে প্রথম যুগ্ন আহবায়ক নাইমুল হক হিমেল ও নুর মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন। অন্য যুগ্ন আহবায়ক ফয়সাল হোসেন ঢাকায় অবস্থান করছেন।
কুমিল্লা মহানগর ছাত্রলীগের নতুন নেতৃত্বে র উদ্দ্যেশে এমপি বাহার বলেন, আমি সব সময় যোগ্যতা ও সততার রাজনীতি বিশ^াস করি। তিনি বলেন, সিটি কর্পোরেশন হওয়ার চার বছর লাগলো মহানগর কমিটি হতে, এটা কুমিল্লার রাজনৈতিক ষড়যন্ত্রের কারনে হয়েছে। তারপরও মহানগর কমিটি ঘোষনা হয়েছে, সঠিক নেতৃত্বের মাধ্যমে এ কমিটির সদস্যরা ছাত্রলীগকে এগিয়ে নিবে, পাড়া মহল্লায় ছাত্রলীগের সংগঠন প্রতিষ্ঠা করবে।
গত ২২ জুলাই কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন করেে কেন্দ্রীয় ছাত্রলীগ। ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্য ৬ যুগ্ন আহবায়ক হলেন নাইমুল হক হিমেল, ফয়সাল হোসেন, নুর মোহাম্মদ সোহেল, সাইফুল আলম রবিন, গোলাম সারোয়ার কাওছার ও সাকিব আল হাসান।



















































