শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা উত্তরের মাদক ব্যবসা নিয়ন্ত্রন করছে কসাই ফজলু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৫

 

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের মৃত: বাক্কু মিয়ার ছেলে কসাই ফজলু নিজেকে মাদকব্যবসায়ীর বাপ বলে দাবী করেন অন্য ব্যবসায়ীদের নিকট। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎকাল ধরে ফজলু মাদকব্যবসা করে আসছেন। মাদক ব্যবসায় সুবিধা পেতে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকায় বিয়ে করে গড়ে তোলেন মাদকের বিশাল সিন্ডিকেট। সূত্রমতে, তার মাদক ব্যবসায় আরো সুবিধা পেতে স্থানীয় নামধারী ভূয়া কিছু সাংবাদিকদের মাসোয়ারা দিয়ে থাকেন। কুমিল্লা শহর থেকে মাদকের চালান তার বাড়িতে এসে জড়ো হয়। এইখান থেকে কুমিল্লার অন্য উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মাইক্রো, প্রাইভেটকার, এ্যাম্বুলেন্স, মোটরসাইকেল, সিএনজিতে করে মাদকের চালান দিয়ে থাকেন। এছাড়াও ভিন্ন্য কৌশলে মাদক প্রাচার করার জন্য তার রয়েছে প্রায় ১০/১২ জনের সক্রিয় মহিলা মাদক প্রাচারকারী। সূত্র জানায়, সে ধাম্ভিকতার সাথে বলে বেড়ায় প্রশাসনকে ম্যানেজ করেই আমি মাদক ব্যবসা করি! বলা চলে আমি মাদক ব্যবসায়ীর বাপ । নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক সূত্র জানান, ফজলু মাদক ব্যবসা করে কোটিপতি বনে যান। মাদকব্যবসার টাকা দিয়ে তার এক ছেলেকে সৌদি আরব পাঠায় বর্তমানে তার ছেলে দেশে এসে বাবার ব্যবসা নিয়ন্ত্রন করছেন। সূত্র আরো জানান, তার পুরো পরিবার এই মাদকব্যবসার সাথে জড়িত। সূত্র জানান, ফজলু মাদক ব্যবসায় সক্রিয় থেকে প্রশাসনের চোখকে ফাকি দেয়ার জন্য মাসের যে কোন শুক্রবার মাধাইয়া বাজারে গরু জবাই করে মাংস বিক্রি করে নিজেকে কসাই পরিচয় দিচ্ছেন। ঘটনার সত্যতা জানতে ফজলুর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সত্য নয় বলে দাবী করেন। এদিকে দায়িত্বশীল একটি সূত্র জানান, ফজলু একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এ ব্যপারে চান্দিনা থানা অফিসার ইনচার্জ রসুল আহম্মেদ মিজানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে পারবো না। কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি)’র অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, ফজলুর মাদক ব্যবসার বিষয়টি আমরা অবগত নয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি