ইমতিয়াজ আহমেদ জিতুঃ
ফেনীর মোহাম্মদ আলী বাজারে যুবলীগ নেতার হাতে শ্রমিক মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ধর্মঘট পালন করছে যমুনা বাসের মালিক-শ্রমিকরা।
বাড়তি চাদাঁ না পেয়ে সোমবার (৩ আগষ্ট) রাতে যুবলীগ নেতা মহিউদ্দিন যমুনা বাসের এক শ্রমিককে মারধর করে। এরই প্রতিবাদে কুমিল্লা থেকে ফেনিগামী ৫৮ টি যমুনা বাসের মালিক-শ্রমিকদের ধর্মঘট চলছে ।
যুবলীগ নেতা পরিচয়দানকারি মহিউদ্দিন চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাসিন্দা ।
স্থানীয় সূত্র জানায়, যুবলীগ নেতা পরিচয়দানকারি মহিউদ্দিনকে প্রত্যেক যমুনা বাস থেকে প্রতিদিন ১০ টাকা করে চাদাঁ নিত । গতকাল সোমবার থেকে সে চাদাঁর পরিমাণ বাড়িয়ে ৩০ টাকা দাবি করে। গতকাল রাতে ফেনীর মোহাম্মদ আলী বাজারে এক বাসের হেলপার যুবলীগ নেতা মহিউদ্দিনকে ৩০ টাকা দিতে অপারগতা করলে মহিউদ্দিন ওই বাসের শ্রমিককে খুব মারধর করে।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে যমুনা বাসের মালিক-শ্রমিকরা আজ সকাল থেকে ধর্মঘট পালন করছে। আজ সকাল থেকে কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে ফেনীর উদ্দেশ্যে কোন যমুনা বাস ছেড়ে যায় নি।
যমুনা বাস মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

















































