শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০১৫

unnamed-3

স্টাফ রিপোর্টারঃ

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা জেলা জুড়ে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষে জাতির জনকের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে নগরীর পৌর উদ্যানে নির্মিত জাতির জনকের মোরালে পুষ্পস্তবক অর্পণ শেষে পৃথক পৃথক র‌্যালি অনুষ্ঠিত হয়।

comilla press club

সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, পুলিশ সুপার মো: শাহ আবিদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডর সফিউল আহমেদ বাবুল, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান প্রমূখ অংশ নেন।

unnamed

সকালে জেলা আ’লীগের কার্যালয়ে কুমিল্লা (দক্ষিণ) জেলা আ’লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান এড. এর সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ-দোয়া অনুষ্ঠিত হয়।

Comilla 15 August pic (1)

মহানগর আওয়ামীলীগের উদ্যোগে একটি বিশাল র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এতে নেতৃত্ব দেন।

comilla sivil serjeon

এছাড়া কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের নেতৃত্বে একটি শোক র‌্যালি বের হয়।

এছাড়া কুমিল্লা প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন, কোরআন খানি, আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি