
স্টাফ রিপোর্টারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তিতাস উপজেলায় কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। ওই কাঙ্গালীভোজে নিজ হাতে খাবার বিতরণ করেন কুমিল্লা (উঃ) জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ সারওয়ার হোসেন বাবু ও তিতাস উপজেলা যুবলীগ নেতা মোঃ মনির হোসেন সরকার । এ সময় আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল আলম মুরাদ।
এছাড়া মাছিমপুর ব্রীজ সংলগ্ন মাঠে কাঙ্গালীভোজে তাবারক বিতরন করেন
কুমিল্লা ৪ আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফকরুল এম পি ও তিতাস উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সচিব জনাব মোঃ আলাউদ্দিন মাষ্টার, কুমিল্লা (উঃ) জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ নূর-নবী, কুমিল্লা (উঃ) জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ সারওয়ার হোসেন বাবু ।


















































