শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় খন্দকার মোস্তাকের বাড়ি ঘেরাও কর্মসূচীতে পুলিশের বাধাঁ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০১৫

comilla mostaq-11SnapShot(16)

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা দাউদকান্দি আওয়ামীলীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে একই উপজেলার দশপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর খুনী নামে খ্যাত খন্দকার মোস্তাকের গ্রামের বাড়ি পুর্বঘোষিত ঘেরাও কর্মসুচি পুলিশের বাধাঁয় পন্ড হয়েছে। রোববার (১৬ আগষ্ট) বিকেল ৫ টায় ঘেরাও কর্মসূচীতে পুলিশ বাধাঁ দেয়। বিকেল ৪ টায় উপজেলার শহীদনগর ট্রমা সেন্টারের সামনে জড়ো হয়ে উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে আওয়ামীলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ওই বাড়ির দিকে যাওয়ার পথে শহীদনগরেই পুলিশ বাধাঁ দেয়।
পুলিশ ওই সড়কে বালুভর্তি ট্রাক ফেলে রেখে রাস্তায় অবরোধের সৃষ্টি করে। পরে অবরোধকারীরা ঐ স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমনসহ স্থানীয় আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ খন্দকার মোস্তাকের বাড়িসহ আশপাশ এলাকায় অবস্থান নিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি