স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর চকবাজারে অবস্থিত সোস্যাল ইসলামী ব্যাংকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকাল সাড়ে ১০ টায় নগরীর চকবাজারের রজ্জব ম্যানশনে সাংবাদিক সম্মেলনে মেসার্স উসরা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ সাইফুল ইসলাম এ অভিযোগ করেন।
সাংবাদিক সম্মেলনে সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, এসএমই সিসি লোনের (ঋণের) কিস্তি চলিত অবস্থায় থাকাকালীন সময়ে কোন প্রকার নোটিশ প্রদান না করে ঋণ হিসাবটি ক্লাসিফাইড করে আমাকে ডিফল্টার দেখিয়ে আদালতে এনায়েত মামলা দায়ের করেছে সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ কুমিল্লা চকবাজার শাখা। আমি ২০১১ সালে সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ কুমিল্লা চকবাজার শাখা থেকে এসএমই সিসি লোন নেওয়ার সময় তৎকালীন ব্যাংক ব্যবস্থাপক আমার নিকট হতে অবৈধভাবে ৫০ হাজার টাকা গ্রহণ করে। যা ব্যাংকিং আইনে প্রতারণার শামিল । ুসোস্যাল ইসলামী ব্যাংক লিঃ কুমিল্লা শাখায় আমার নামে ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর ঝওইখ/ঈঙগ/ঝগঊ/১১/১৫২২ নং মঞ্জুরী পত্রের মাধ্যমে ৫ লক্ষ টাকা মেসার্স উসরা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোঃ সাইফুল ইসলাম এর নামে ঋণ মঞ্জুর করেন। তখন আমার কাছ থেকে একটি খালি চেক সিকিউরিটি হিসেবে নিয়ে নেয়, যার নম্বর ৪৫৩৯০৫৫, তাং-২৬/৯/২০১১ ইং। ঋণ নেওয়ার পর থেকে ব্যাংকিং নিয়মানুযায়ী সুদ পরিশোধ করে আসছি । কিন্তু হঠাৎ করে আমাকে অবহিত কিংবা কোন প্রকার প্রকাশ নোটিশ প্রদান না করে ঋণের কিস্তি চলিত অবস্থায় থাকাকালীন সময়ে আমার ঋণ হিসাবটি ক্লাসিফাইড করে আমাকে ৪ লক্ষ ৫৯ হাজার ৩১৯ টাকার ডিফল্টার দেখিয়ে এন.আই. এ্যাক্ট ধারায় সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ আমার বিরুদ্ধে মামলা করে। এর মধ্যে আসল ৪ লক্ষ টাকা ও সুদ হল ৫৯ হাজার ৩১৯ টাকা। যা ব্যাংকিং আইনে প্রতারণার শামিল ও অমানবিক । আমি উক্ত ঋণের হিসাব টাকা জমা দেওয়ার জন্য সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ এ গেলে আমার ঋণের টাকা ঋণ হিসাবে সমন্বয় না করে ভিন্ন খাতে জমা প্রদান করেন। যা ব্যাংকিং আইনে বোধগম্য নহে। পরবর্তীতে আমি স্বয়ং বহু তলব তাগাদা দেয়া সত্ত্বেও সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ, কুমিল্লা শাখার ব্যবস্থাপককে আমার ঋণ হিসাবে বকেয়া সমন্বয় করার জন্য হিসাবের ব্যালেন্স অব এমাউন্ট জানতে চাইলে আমাকে ঋণের হিসাবটির কোন স্থিতি না জানাইয়া আমার বিরুদ্ধে একটি চেক প্রত্যাখানের মামলা করেন। আমি উক্ত চেক প্রত্যাখানের মামলার নোটিশ পেয়ে হতভম্ব হয়ে পড়ি। এতে করে আমার ব্যবসায়িক, মানসিক, শারিরীক ও আর্থিক সুনাম ক্ষুন্ন ও মারাতœকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংক ব্যবস্থাপক মোঃ মহি উদ্দিন সাথে যোগাযোগ করে ব্যাংকের হিসাব জানতে চাইলে তিনি আমাকে দেননি। এরই মধ্যে ১০ আগষ্ট (২০১৫) বেলা ১২ টায় সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ থেকে আমার মুঠোফোনে কল করে জানানো হয়, কিছুদিনের মধ্যে অর্থ ঋণের একটি মামলার নোটিশ আপনি পেয়ে যাবেন। কোন প্রকার নোটিশ ছাড়া মামলা করে গ্রাহক হয়রানি করা কতটুকু ন্যায় সংগত , তা আমার বোধগম্য নয়। ২০১১ সাল থেকে সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ, কুমিল্লা শাখায় আমি নিয়মিত লেনদেন করে আসছি, কখনো আমি ডিফল্টার ছিলাম না। ক্লাসিফাইড হওয়া থেকে আগে পর্যন্ত ব্যাংক স্টেটম্যান্ট দেখলে বুঝা যাবে আমি কখনো ডিফল্টার ছিলাম না।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সেলিম, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, মোঃ আলমগীর মজুমদার, মোঃ মোবারক হোসেন ও মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ, কুমিল্লা চকবাজার শাখার ব্যবস্থাপক মোঃ মহি উদ্দিন জানান, আমরা ওই গ্রাহককে নোটিশ দিয়েছিলাম। তারপরই মামলা করেছি।


















































