সোলায়মান হাজারী ডালিমঃ
ফেনীতে বেড়েছে অবৈধ অস্ত্রের ব্যবহার। হত্যা, ডাকাতি, অপহরণ, ছিনতাইসহ বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে এসব অস্ত্র। পুলিশ ও র্যাব বিভিন্ন সময়ে অস্ত্রধারীদের বিপুল পরিমান অস্ত্রসহ গ্রেফতার করলেও মামলার ফাঁক ফোঁকরের কারনে সহজেই পেয়ে যায় জামিন। এছাড়া জেলার তিন দিক সীমান্ত হওয়ায় গোপনে প্রবেশ করছে এসব ছোট বড় দেশী-বিদেশী বিভিন্ন অবৈধ অস্ত্র।
ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মাসিক প্রতিবেদনের তথ্যানুযায়ী ৮ মাসে আইনশৃঙ্খলা বাহিনী ফেনীতে দেশী বিদেশী বিভিন্ন ধরনের ৯৫ টি আগ্নেআস্ত্রসহ ২ শতাধিক কার্তুজ ও বুলেট উদ্ধার করেছে।
এর মধ্যে উল্লেখযোগ্য বড় অভিযান হলো গত ৬ জুন র্যাব-৭ শহরের লালপোল এলাকায় অভিযান চালিয়ে অত্যাধুনিক দেশী-বিদেশী ৪৫ টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রসহ ৩২ জনকে আটক করে।
১০ জুন ছাগলনাইয়ায় অস্ত্রসহ ডাকাত চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৭) ফেনী ক্যাম্প সদস্যরা । এসময় ২টি ৭.৬৫ মি:মি: বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন, ৭টি এ্যামোনেশন, ১টি কুঠাল, ১টি রামদা ও ছুরি উদ্ধার করে।
এছাড়া প্রতিনিয়তই আইনশৃংখলা বাহিনীর হাতে অস্ত্র উদ্বারের খবর পাওয়া যায়। তবুও কমছে না এসব অস্ত্রে ব্যাবহার।
জেলার সোনাগাজীর উপকুলীয় চর অঞ্চলগুলোতে প্রায় দেখা যায়, অবৈধ অস্ত্রসহ জলদস্যুদের ঘোরাফেরা। আর এদের কাছে জিম্মি এলাকার হাজার হাজার মানূষ। দূর্গম পথ হওয়ায় সময়মতো তাদের ধরতে পারছেনা আইন শৃংখলা বাহিনী। এছাড়া রাজনৈতিক কোন্দলে ফলে জেলায় চলতি বছরে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে গেছে। স্থানীয়রা বলছেন, বিভিন্ন দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসীরা এসব অস্ত্র ব্যবহার করছেন এবং প্রায় ঘটাচ্ছেন হত্যাসহ বিভিন্ন ঘটনা। এর ফলে বছরের প্রথম আট মাসে জেলায় হত্যাকান্ড ঘটেছে ২৪ টি। যার বেশিভাগ হত্যাকান্ডেই ব্যবহার হয়েছে অবৈধ অস্ত্র। পুলিশের দেয়া তথ্যানুযায়ী অবৈধ অস্ত্র ব্যবহারের দ্বায়ে চলতি বছরের এ পর্যন্ত মামলা হয়েছে ৪২ টি আর গ্রেফতার হয়েছেন ৭৬ জন।
অবৈধ অস্ত্রের এ ছড়াছড়ির কারণে ফেনীর জনমনে দেখা দিয়েছে উদ্ভেগ, উৎকন্ঠা, চরম নিরাপত্তা হীনতায় ভুগছে সাধারণ মানুষ। সুসাশনের জন্য নাগরিক (সুজন) ফেনীর সভাপতি মাহবুব আল-তমাস বলেন একটি জেলায় এ পরিমাণ অবৈধ অস্ত্রের ব্যবহার সন্দেহাতীত ভাবে সে জেলার জন্য হুমকী স্বরুপ। আইন শৃংখলা বাহিনীর উচিৎ এখনই কার্যকরী প্রদক্ষেপ গ্রহন করা । না হলে অপরাধ বাড়া ছাড়া কমবে না।
অবশ্য পুলিশ বলছে ভিন্ন কথা, তাদের মতে জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার জাানান, জেলার আইন শৃংখলা নিয়ন্ত্রনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ফেনী জেলা পুলিশ প্রশাসন।
অপরাধী যেই হোক কাউকেই ছাড় দেয়া হচ্ছে না। চলতি মাসে ৫ টি পিস্তলহ বর্তমান বছরে দেশী বিদেশী ৯০টি অবৈধ অস্ত্র উদ্বার করেছে ফেনীর পুলিশ। আইন শৃংখলা নিয়ন্ত্রনে ফেনীর সাধারণ মানুষদেরও সহোযীতা চেয়েছেন পুলিশের এ কর্মকর্ত্ া। তিনি মনে করেন প্রশাসন আর জনগন একসাথে কাজ করলে অপরাধীরা কোন ভাবেই পার পেতে পারবে না।
পুলিশের আশ্বাস, বিপুল পরিমাণ অস্ত্র, মামলা ও গ্রেফতারের পরও জেলার মানুষদের মধ্যে আতঙ্ক কমেনি কোন অংশেই, বরং বেড়েছে নিরাপত্তা হীনতা। স্থানীয়রা মনে করছেন এখনো রয়ে যাওয়ার অস্ত্রের তুলনায় উদ্বার হয়েছে অনেক কম ।
ফেনী জর্জ কোর্টের আইনজীবী জাহাঙ্গির আলম নান্টু বলেন, অস্ত্রধারীরা গ্রেফতার হয় কিন্তু মামলার ফাক ফোকরের কারনে সহজেই জামিন পেয়ে যায়।পুলিশ যদি জামিনের পর তাদের উপর নজর দারী রাখে তাহলে তারা ভয়ে আর এ পেশায় আসতো না ।
ফেনীর সাধারণ জনগন, অস্ত্রধারীরা কোনো দলের নাম ভাঙ্গিয়ে যেন অপরাধ না করে এবং জেল থেকে জামিনের পর আবার অপরাধে না জড়ায় সেজন্য পুলিশ সহ সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার দাবী জানিয়েছেন ।





























































