শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৬ বছরের শিশু গোবিন্দ হত্যায় ৫ জনের সশ্রম যাবজ্জীবন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৫

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধে ছয় বছরের শিশু গোবিন্দ চন্দ্র বণিক হত্যা মামলায় ৫ জনের সশ্রম যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২।

দন্ডপ্রাপ্তদের মাঝে ৩ জন পলাতক রয়েছে।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচার মোঃ আবদুল আউয়াল এ রায় ঘোষনা করেন।

২০০৩ সালের ৪ মে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের নান্টু বনিকের ছেলে ছয় বছর বয়সী শিশু গোবিন্দ চন্দ্র বণিক পান আনার জন্য বাজারে গেলে আর বাড়ি ফিরে আসেনি। সেদিন রাতে অনেক খুজাখুজির পর তাকে পাওয়া যায়নি।

পরদিন সকাল সাড়ে ৮ টায় পার্শ্ববর্তী ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
ওই দিনই নিহত শিশু গোবিন্দের বাবা নান্টু চন্দ্র বণিক তার তিন চাচা ও চাচাতো ভাইয়ের নামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এ মামলায় পুলিশ মামলায় ৩ জনসহ আরো ২ জনকে আসামী করে পাঁচ জনের নামে চার্জশিট আদালতে দাখিল করে। আদালত ১৯ জন স্বাক্ষীর স্বাক্ষগ্রহণ শেষে মামলার রায় দেয়।
রায়ে ৫ আসামীর সশ্রম যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো একবছর কারাদন্ডের আদেশ প্রদান করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি