১জানা যায়, রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে ২০-২৫ জন যুবক অতর্কিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় তারা ‘জয় বাংলা’ বলে হামলা চালালেও পাশে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত শতাধিক পুলিশ নীরব দাঁড়িয়ে ছিল। দু-এক মিনিট হামলা চালানোর পর ওই যুবকেরা পুলিশের পাশে গিয়ে দাঁড়ান। এ সময় পুলিশ তাদের বলেন, এখানে দাঁড়ানো যাবে না। এ ঘটনার পর গণমাধ্যমকর্মীদের উপস্থিতি বাড়লে ওই যুবকেরা চলে যায়। আবার রাত ৯টার দিকে লাঠিসোঁটা নিয়ে কয়েকজন যুবক আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে দ্রুত চলে যান। এ হামলার পর আন্দোলনরত শিক্ষার্থীরা আবার পথরোধ করে আন্দোলন শুরু করেন।াষপংহধঢ়-২০১৫-০৯-১০-২২য১৩স১১ং১৮৫
৩পুলিশের নীরব দাঁড়িয়ে থাকার ব্যাপারে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, আন্দোলনকারীরা নিজেরা নিজেরা মারামারি করছে, আমরা আটকাব কেন? শিক্ষার্থীরা মারামারি করলেও আপনারা থামালেন না কেনÑজানতে চাইলে তিনি বলেন, আমাদের থামানোর দরকার কী? ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
৪‘শিক্ষা কি পণ্য, ভ্যাট কি জন্য’-ব্যানার নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ধানম-ির স্টেট ইউনিভার্সিটি, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে, মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে, ধানম-ি ২৭ নম্বর রাপা প্লাজা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে ও চট্টগ্রাম নগরীর জিইসি মোড়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চলে। অন্যান্য স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পুলিশ ঘিরে রেখেছে।




























































