সালাউদ্দিন সোহেলঃ
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারাপাড়া এলাকায় বাসের ধাক্কায় প্রাইভেটকার চালক আবু তাহের (৩২) নিহত হয়েছে। এ ঘটনায় বাসের ৩ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় এ দুঘর্টনা ঘটে।
নিহত আবু তাহের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমতি এলাকার বাসিন্দা। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা থেকে নোয়াখালী গামী প্রিন্স পরিবহন বাস বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে চালক নিহত হয়।
লালমাই হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


















































