কিন্ত এই ৩টি হত্যাকান্ডের তদন্তের কোন কূলকিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। চলছে দোষারোপের রাজনীতি।
তাভেলা হত্যাকান্ডের পর ইউরোপ ও পশ্চিমা দেশগুলো সর্তকতা জারি করে। সরকারের দৃশ্যমান উদ্যোগে ইতোমধ্যেই সন্তোষ প্রকাশ করে বক্তব্য দিচ্ছেন কূটনীতিকদের কেউ কেউ। শনিবার আবারও বাংলাদেশে অবস্থানরত পশ্চিমা ও ইউরোপ দেশগুলা তাদের নাগরিকদের ওপর আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাজ্য। জঙ্গিবাদের দোহাই দিয়ে বাংলাদেশের সংকটময় পরিস্থিতির সমাধান খুঁজছে সরকার। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই।
কিন্ত বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতে সার্কের দুই প্রভাবশালী দেশ ভারত ও চীন এখনো নিশ্চুপ। তারা কিছু বলছে না।
আইন শৃঙ্খলা বাহিনী ও বিসিবি প্রেসিডেন্ট ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে আন্তর্জাতিক মানের ভিভিআইপি নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিলেও তারা খেলতে আসেনি। এ সুযোগে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও আসেনি। ঢাকা সফরে আসেননি ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া অনেকেই আসছেন না। আগামী বছরের শুরুতে বাংলাদেশে বসতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর সরিয়ে নেওয়া হতে পারে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম মিরর।
নিরাপত্তার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, ‘বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে যা যা করা দরকার, সরকার তাই করছে। ইতোমধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপও নিয়েছে, যা সবাইকে শঙ্কামুক্ত করতে পেরেছে বলে মনে করি। বিদেশিদের নিরাপত্তায় আমরা শতভাগ নিশ্চয়তা দিতে অঙ্গীকারবদ্ধ।’
বিদেশি নাগরিক হত্যাকা-ের প্রেক্ষিতে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে দ্রুত নেতিবাচক প্রভাব পড়তে থাকে। তাভেলা সিজার হত্যাকা-ের পরপরই অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের বাংলাদেশ সফর স্থগিত করে। যদিও তারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আপত্তি আগে থেকেই তুলে আসছিল। এরপর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সফর বাতিল করলে কূটনীতিকপাড়ায় শঙ্কা বেড়ে যায়।
এমন শঙ্কা কাটতে না কাটতেই রংপুরে জাপানি নাগরিক হোচি কোনিও হত্যাকা-ের শিকার হন। এতে কূটনীতিকদের মাঝে উদ্বেগ আরও বাড়তে থাকে।
এই হত্যাকা-ের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সতর্কবার্তা দিয়ে বলেন, ‘বাংলাদেশে আইএসের উত্থান যে কোনো মূল্যে ঠেকানো হবে।’
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বক্তব্য বিদেশি গণমাধ্যমে ফলাও করে প্রকাশ পায়। এরপর থেকেই বাংলাদেশ সফরে পশ্চিমা বিশ্ব বিশেষ সতর্কতা অবলম্বনের ইঙ্গিত দেয়। সফর বাতিল করে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলও।
এমন পরিস্থিতিতে সরকার বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে দৃশ্যমান বেশ কিছু উদ্যোগ গ্রহণ করে। রাজধানীর কূটনীতিকপাড়ায় পুলিশি টহল, তল্লাশি চৌকি এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। ঢাকার বাইরেও বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সরকার।
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘দুটি হত্যাকা-ই দুঃখজনক। রহস্যজনকও বটে। বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র বানাতেই বিরোধী পক্ষ এমন ষড়যন্ত্র করছে। হত্যাকা- দুটির ঘটনায় যুক্তরাষ্ট্র যেভাবে ত্বরিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, সেটাই আমাদের অবাক করেছে।’
রেস্তরাঁগুলো ফাঁকা। বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো থেকে চলে যাচ্ছে বিদেশিরা। হত্যার ঘটনায় আতঙ্কে রয়েছেন বিদেশী পর্যটক আর অভিবাসীরা
বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে এসব কথা বলা হয়। ‘এক্সপ্যাটস স্পুক্ড আফটার টু ফরেইনার্স গানড ডাউন ইন বাংলাদেশ’- শীর্ষক ওই প্রতিবেদনে আরও বলা হয়, একজন ইতালিয়ান ও একজন জাপানিজ নাগরিক- উভয় হত্যাকা-ের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। কিন্তু বাংলাদেশ সরকার তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। তারা বরং দোষারোপ করছে বিরোধীদের। তাদের অভিযোগ দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রে সমর্থন রয়েছে বিরোধীদের। এমন অভিযোগ বিরোধীরা প্রত্যাখ্যান করেছে। নিরাপত্তায় আস্থা কমে গেলে তা বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
নতুন করে বৃটিশ সতর্কতা
বাংলাদেশে অবস্থানরত পশ্চিমা নাগরিকদের ওপর আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাজ্য। দেশটি মনে করে, আসন্ন হামলা ‘নির্বিচারে’ হতে পারে। এ অবস্থায় বাংলাদেশ ভ্রমণে বৃটিশ নাগরিকদের আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে শনিবার নতুন করে বার্তা দিয়েছে বৃটেন। ইউকে গভর্নমেন্টের ওয়েবসাইটে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বশেষ জারি করা (৯ই অক্টোবর) ওই বার্তায় বলা হয়েছে, এখানে সন্ত্রাসবাদী হামলার উচ্চ ঝুঁকি রয়েছে। সমপ্রতি দুজন বিদেশীকে হত্যার ঘটনা উল্লেখ করে এতে বলা হয়, ইসলামিক স্টেট অব ইরাক এন্ড লেভান্ট (আইএসআইএল) ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
প্রতি বছর ৭৫ হাজার বৃটিশ নাগরিক বাংলাদেশ সফর করেন জানিয়ে ওই বার্তায় বাংলাদেশ ভ্রমণকারী বৃটিশ নাগরিকদের সতর্কতার পরামর্শ দিয়ে বলা হয়, পশ্চিমা নাগরিকরা সমবেত হন, এমন হোটেল বা কনফারেন্স সেন্টারগুলোতে যাতায়াতে আরও সতর্ক হতে হবে। উল্লেখ্য, ঢাকায় একজন ইতালিয়ান এবং রংপুরে এক জাপানি নাগরিককে গুলি করে হত্যার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়াসহ পূর্ব ও পশ্চিমে বহু দেশ বাংলাদেশ ভ্রমণে তাদের নাগরিকদের গতিবিধি সীমিত রাখার পরামর্শ দিয়ে চলেছে। বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করেছেন। জাতিসংঘও তাদের বাংলাদেশস্থ কর্মকর্তাদের রংপুর সফরে যেতে বারণ করেছে। ঢাকার কূটনৈতিক জোনসহ বিভিন্ন এলাকায় দূতবাসের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান একের পর এক বাতিল করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় উদ্বিগ্ন দেশগুলোর তরফে তাদের নাগরিকদের জন্য ট্রাভেল এলার্ট নিয়মিত আপডেট করা হচ্ছে।
বিদেশী নাগরিকদের উদ্বেগ-উৎকণ্ঠা, আতঙ্ক নিরসনে বাংলাদেশ সরকারের তরফে দফায় দফায় কূটনীতিকদের সঙ্গে বৈঠক ও আলোচনা চলছে। বর্তমানে বাংলাদেশে থাকা প্রায় ২ লাখ ২৪ হাজার বিদেশি নাগরিকের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ব্রিফিংয়ে কূটনীতিকদের এ নিয়ে আশ্বস্ত করা হয়েছে। কিন্তু তারপরও নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ-আতঙ্ক পুরোপুরি নিরসন হচ্ছে না।
গত ৬ই অক্টোবরের জনাকীর্ণ ওই কূটনৈতিক ব্রিফিংয়ের তিন দিনের মাথায় বৃটেন নতুন করে তাদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কবার্তা জারি করলো। কানাডিয়ান হাইকমিশনের অনুষ্ঠান স্থগিত: এদিকে আগামী ১২ই অক্টোবর কানাডিয়ান হাইকমিশন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপনে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। তাদের অতিথিদের এরই মধ্যে আমন্ত্রণও জানানো হয়েছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের প্রস্তাব দিয়ে বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। কিন্তু সরকারের সংকীর্ণ মনোভাবের কারণে তা সম্ভব হচ্ছে না। বিএনপির এ দাবিকে জঙ্গিবাদের সঙ্গে আপসের সমান্তরাল ভাবছে আওয়ামী লীগ। এ বিষয়ে নেতাদের দাবি, বিএনপি আমলেই দেশে বাংলাভাই, শায়খ আব্দুর রহমানের মতো জঙ্গিরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিজেদের উত্থান ঘটাতে পেরেছে। তারা আজীবন জঙ্গিদের সঙ্গে নিয়ে রাজনীতি করে এখন বলছে, জঙ্গিবাদ হটাতে তাদের সঙ্গে ঐক্য স্থাপন করতে, এর চেয়ে হাস্যকর প্রস্তাব আর কিছু হয় না।
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরুল্লাহ আমাদের সময়কে বলেন, দেশে আইএসের মতো জঙ্গিবাদী সংগঠনের কোনো অস্তিত্ব নেই। আসলে আমি মনে করি, আমাদের দেশের আইএস হলো বিএনপি-জামায়াত। তারাই আইএসের মতো কর্মকা- চালাচ্ছে বাংলাদেশে।
একই বিষয়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর আরেক সদস্য এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যারা পেট্রল বোমানির্ভর রাজনীতি করে ও জঙ্গিবাদের ম“ দেয়, তাদের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে না। একই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ, শুধু জঙ্গিবাদের দোসর বিএনপি-জামায়াত ছাড়া। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শনিবার অভিযোগ করে বলেন, জঙ্গিবাদী তৎপরতার জনক হচ্ছে জেনারেল জিয়াউর রহমান ও পরে তার সঙ্গী বেগম জিয়া। যারা মানুষ পোড়ানো, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত, তাদের বাদ দিয়ে সবাইকে নিয়ে সরকার জাতীয় ঐক্যে এক পায়ে খাঁড়া।
বিএনপি-জামায়াতের এই জঙ্গিবাদী কর্মকান্ড প্রচারের বিষয়ে আওয়ামী লীগের ভাবনা জানতে চাইলে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াতের আমলেই যে দেশে জঙ্গি উত্থান হয়েছে, সেটি দিবালোকের মতোই স্পষ্ট। তাদের আমলেই আমরা প্রথম জঙ্গিদের প্রকাশ্য তৎপরতা দেখেছি।
বিদেশিরা নিজেদের গুটিয়ে রাখছেন
বাংলাদেশের বাস্তব পরিস্থিতি যাই হোক না কেন নিজ নিজ দেশের সদর দফতরের নির্দেশনায় নিজেদের এক প্রকার গুটিয়ে নিয়েছেন বিদেশিরা। একের পর এক অনুষ্ঠান ও সরকারি-বেসরকারি সফর বাতিলের পাশাপাশি বাংলাদেশে থাকা বিদেশিদের মধ্যে যাদের জরুরি প্রয়োজন নেই তাদের ইতিমধ্যেই দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে জাপান ও স্পেনসহ বেশ কয়েকটি রাষ্ট্র। ফিরে যাওয়ার কথা বলা হয়েছে পর্যটক ও শিক্ষার্থীদের। জাতিসংঘ, ইউএসএইড, ইইউ, জাইকাসহ বিভিন্ন দাতা সংস্থার হয়ে বিভিন্ন জেলায় কাজ করা কর্মকর্তাদের আপাতত প্রকল্প পরিদর্শন থেকেও বিরত রাখা হয়েছে।
বাড়তি নিরাপত্তার মাঝে আছে প্রতারণার শঙ্কাও
বিদেশিদের কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা বা সম্ভব সব নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে যখন আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীগুলো তৎপর তখন ভুয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যেন প্রতারিত না হতে হয় সে জন্য নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে জাপান। বলা হয়েছে, গভীর রাতে ও ভোরে কোনো পুলিশ সদস্যের সঙ্গেও দেখা না করতে এবং পুলিশ বা অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা বা সদস্যের নেমপ্লেটের সঙ্গে আইডি কার্ডের সামঞ্জস্যতা পর্যবেক্ষণ করতে।
পাশাপাশি জাপান তার নাগরিকদের কেউ যেন পুলিশের কাছে পাসপোর্টের ফটোকপি না দেন সেই অনুরোধও জানিয়েছে। একই ধরনের পরামর্শ মৌখিকভাবে আরও কয়েকটি দূতাবাস ও হাইকমিশনের কনস্যুলার সেকশন থেকে দেওয়া হচ্ছে।























































