মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউরো কোয়ালিফায়ারে সহজ জয় স্পেন-ইংল্যান্ডের


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০১৫

image_140181_0

ডেস্ক রিপোর্ট :
পায়ের চোটে খেলেননি তাদের দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা৷ তবু জয় পেতে অসুবিধা হল না ইংল্যান্ডের৷ শুক্রবার ইউরো কোয়ালিফায়ারের ম্যাচে নিজেদের ঘরের মাঠে এস্টোনিয়াকে ২-০ গোলে হারিয়ে দিল রয় হজসনের ছেলেরা৷ ইংল্যান্ডের হয়ে গোল দুটি করেন থিও ওয়ালকট ও রহিম স্টার্লিং৷ সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে গোল করে ববি চার্লটনকে টপকে দেশের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ওয়েন রুনি৷ কিন্তু পায়ের চোটে এদিন তাই মাঠে ছিলেন না ম্যান ইউ তারকা৷
ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই থিও ওয়ালকট গোল করে দলকে এগিয়ে দেন৷ এরপর একাধিকবার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় ইংরেজ খেলোয়াড়েরা৷ এরপর ৮৫ মিনিটে গোল করে দেশের জয় নিশ্চিত করেন রহিম স্টার্লিং৷

অন্যদিকে লুক্সেমবার্গের বিরুদ্ধে ৪-০ গোলে বড় জয় পেল স্পেন৷ স্পেনের হয়ে দুটি করে গোল করেন প্যাকো আলেকাসের ও স্যান্তি কাজেরোলা৷ তবে এই ম্যাচে ম্যানচেস্টার সিটির তারকা ডেভিড সিলভা ও জুভেন্তাসের তরুণ খেলোয়াড় আলভারো মোরাতার চোট চিন্তায় রাখবে স্প্যানিশ কোচ ভিসেন্তে দেল বস্কিকে৷ এই ম্যাচে কাজেরোলা ৪২ মিনিটে নিজের ও দলের প্রথম গোলটি করেন৷ এরপর ৬৭ ও ৮০ মিনিটে প্যাকো আলেকাসেরের জোড়া গোল স্পেনকে ৩-০ গোলে এগিয়ে দেয়৷ ৮৫ মিনিটের মাথায় কাজেরোলা নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে লুক্সেমবার্গের কফিনে শেষ পেরেকটি পোঁতেন৷

এই রাউন্ডে জয় পাওয়ায় দুইদলই ২০১৬ ইউরোর টিকিট মোটামুটি নিশ্চিত করে ফেলল৷
শনিবার অন্য দুটি খেলায় মাঠে নামছে ইউরোপের অপর দুই হেভিওয়েট ইতালি ও নেদারল্যান্ডস৷ বুঁফোদের খেলা আজারবাইজানের সঙ্গে৷ অন্যদিকে ডাচরা খেলতে নামবে কাজাখস্তানের বিরুদ্ধে৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি