সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গভীর রাতে কুনিওর দাফন নিয়ে বিস্ময়!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০১৫

konio1-400x293

ডেস্ক রিপোর্ট :

রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক হোশি কুনিওর লাশ দাফন নিয়ে এলাকাবাসির মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। এমনিতে তিনি ছিলেন সাদামাটা মানুষ। মিশতেন সবার সঙ্গে। শেষ দিকে মুসলমান হয়ে মসজিদে যাতায়াত করতেন। কারো সঙ্গে তার কোনো বিভেদ বা শত্রুতা ছিল না। হাসিমুখে আর অল্পতেই তুষ্ট থাকতেন হোশি কুনিও। ফলে তাকে কেন দুর্বৃত্তরা গুলি করে মারতে যাবে এ নিয়ে অনেকের মনে প্রশেরœ সৃষ্টি হয়েছিল। মারা যাওয়ার পর অনেকেই মনে কষ্ট পেয়েছেন এজন্যে যে জাপান থেকে এসে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামকেই তিনি বাস করার জন্যে বেছি নিয়েছিলেন।

এদিকে জাপানে তার পরিবার হোশি কুনিওর লাশ গ্রহণে আপত্তি জানান। কারণ তিনি মুসলমান হয়েছিলেন। আর মুসলমান হওয়ায় স্থানীয়রা তার জানাযায় অংশ নিয়ে দোয়া ও মাগফেরাত কামনা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। হোশি কুনিও কোনো মৃত্যুদ- প্রাপ্ত আসামি ছিলেন না। একেবারে সাদামাটা একজন মানুষ ছিলেন। তাই তার জানাযায় অংশ নিতে না পেরে স্বভাবতই কেউ কেউ বলেছেন দাফন কেন গোপনে করা হলো। আবার গভীর রাতে কেন লাশ দাফন করলো। আর এ গোপনীয়তা নিয়ে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে।

হোশি কুনিওর সাথে কাজ করা তার সহকর্মীরা বলেছেন, আমরা কেন দাফন করার সময় থাকতে পারলাম না। দাফন করা নিয়ে এত লুকোচুরির কারণই বা কি?

স্থানীয়রা জানান, রাত ৯ টার দিকে কয়েকটি গাড়ি ও পুলিশ সদস্যদের ঐ গোরস্থান ঘিরে থাকতে দেখা যায়। বিষয়টি জানতে চাইলে, কবর জিয়ারত করা হচ্ছে বলে তাদের জানানো হয়। এখনও কবরস্থানে পুলিশি পাহারা রয়েছে। দাফন কার্যে কেন এত গোপনীয়তা জানতে চাইলে পুলিশ প্রশাসন এব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, রাতে তার কাছে লাশ দাফনের অনুমতি নিয়েছে জেলা প্রশাসন। এরপর তাকে দাফন করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হলেও, গণমাধ্যমে তা জানানো হয় বেলা ১২টায়। এদিকে, গোপনীয়তা রক্ষা করে, কেন লাশ দাফন করা হলো তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন উত্তর পাওয়া যায়নি।

মঙ্গলবার ভোর থেকেই কানাঘুষা চলতে থাকে দাফন করা হয়েছে জাপানি নাগরিক হোশির কুনিওর লাশ। কিন্তু প্রশাসন থেকে শুরু করে শহরের মুন্সিপাড়া কবরস্থানে গিয়েও লাশ দাফনের কোন নিশ্চিত তথ্য দিতে পারছিলো না কেউই।

শেষ পর্যন্ত দুপুর বেলা ১২টায় প্রেস ব্রিফিং করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয় সিন্ধু তালুকদার নিশ্চিত করেন বিষয়টি। এ সময় বারবার প্রশ্ন করেও জানা যায়নি লাশ দাফন নিয়ে কেনো এতো গোপনীয়তা। এদিকে, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজামুল হাসান বাদল জানান, ইসলামী শরীয়া মোতাবেকই দাফন করা হয়েছে হোশির লাশ।

৩ অক্টোবর সকালে মাহিগঞ্জের আলুটারীএলাকায় নিজের ঘাসের প্রজেক্ট দেখতে যান জাপানি নাগরিক হোশি কুনিও। এসময় দুর্র্বত্তের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা যায়, গত ২৭ রমজানে মুন্সীপাড়া কাদেরিয়া জামে মসজিদে গিয়ে কালেমা পড়ে মুসলমান হন তিনি। এরপর তার নাম দেয়া হয় গোলাম মোহাম্মদ কিবরিয়া। তখন থেকে তিনি ঐ মসজিদে নামাজ আদায় করতেন। রংপুরে ঘাসের ব্যবসা করতেন কুনিও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি