শিশু সৌরভকে গুলি করে আহত করার মামলায় গ্রেফতার গাইবান্ধা সুন্দরগঞ্জের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহ্স্পতিবার দুপুরে গাইবান্ধার আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।























































