চবি প্রতিনিধি ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার হাটহাজারী থানায় এসব মামলা দায়ের করা হয়। এদের মধ্যে এস এই মনজুর আলম বাদি হয়ে পুলিশের উপর হামলার মামলাটি দায়ের করেন।
মামলায় ছাত্রলীগ নেতা আবু তোরাব পরশ, মনসুর আলম, নূর জামান, আরাফাত চৌধুরী, ফারুক আহমেদসহ ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে। মামলায় ইতিমধ্যে ৩৮ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ ছাড়া এস আই স্বপন কুমার সরকার বাদি হয়ে শাহজালাল হলে অস্ত্র মামলাটি দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় একজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
শাহ আমানত হলে অস্ত্র রাখার দায়ে এস আই হাবিবুর রহমান আরেকটি মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। এতে অর্ধশতাধিক আহত হয়। আটক হয় ৩৮ জন।
পূর্বাশা বিডি টুয়েন্টিফোর ডটকম / সম্পাদনা চৈতী /৪ নভেম্বর ১৫ইং


























































