শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্রিকেটে রাজনীতির কোন স্থান নেই- লোটাস কামাল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৫

comilla lotas kamal

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপদেষ্টা পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ( লোটাস কামাল) বলেছেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাত ধরে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ক্রিকেটকে আরো উচ্চ আসনে আমরা নিবো। আমাদের ক্রিকেটকে ভালবাসতে হবে, ক্রিকেটের জয়গান গাইতে হবে । দলমত নির্বিশেষে আমরা ক্রিকেটকে এগিয়ে নিবো। ক্রিকেটে রাজনীতির কোন স্থান নেই।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপদেষ্টা পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ( লোটাস কামাল) কুমিল্লা টাউনহলে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল নিয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।   এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল প্রমুখ।

আ হ ম মোস্তফা কামাল বলেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স কুমিল্লা বিভাগের দল। কুমিল্লা বিভাগের সাথে কে থাকল বা না থাকল , তাতে কিছু যায় আসে না । কুমিল্লা বিভাগ হবে ইনশাল্লাহ। এখন তা সময়ের ব্যাপার । কুমিল্লা বিভাগের সাথে যারা ( ফেনী, নোয়াখালী ও লক্ষèীপুর)  আসবেন না বলেছেন, তারা এসে দেখেন আমরা খারাপ না। বিপিএলে টিম রাখতে হলে প্রথম শর্ত হল বিভাগ হতে হবে। আমরা বিভাগীয় শহর হিসেবে টিম পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ক্রিকেট ভক্ত । কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে ভাল করলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আরো সহজতর হবে।

কুমিল্লাকে ঘিরে আমার অনেক স্বপ্ন আছে। তা এক এক করে বাস্তবায়ন করবো। কুমিল্লা শহরকেও আমি সুন্দর ও দর্শনীয় শহরে পরিণত করবো। আগামী ২ বছরের মধ্যে কুমিল্লা টাউনহলকে দর্শনীয় স্থানে পরিণত করবো। এটি আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। সকল সংস্কৃতিকে সমন্বয় করে কুমিল্লা টাউন হলকে আমি সমৃদ্ধ করবো।

তিনি বলেন, কুমিল্লা স্টেডিয়ামের অবস্থা খুবই জরাজীর্ণ । স্টেডিয়ামের সংস্কারের জন্য যা অর্থ লাগবে আমি তা দিবো। তা যদি আর্ন্তজাতিক মানের হয়, পরবর্তী বিপিএলের ম্যাচ এখানেও হবে। আর্ন্তজাতিক ম্যাচ হতে হলে স্টেডিয়ামের পাশে ভালো মানের হোটেল লাগবে। তা এখানে নেই। তবে কুমিল্লা বার্ডকে আরো সম্প্রসারিত করে সেখানে সুইমিং পুল স্থাপন করলে সে চাহিদা মিটে যাবে। তাছাড়া আর্ন্তজাতিক স্টেডিয়াম করতে হলে ৪২ একর জায়গা লাগবে। কুমিল্লা সদর দক্ষিণের দিকে একটি জায়গা খুঁেজ বের করে স্টেডিয়াম করবো। যত টাকা লাগবে , তা আমি দিবো।

লোটাস কামাল আরো বলেন, আমি ক্রিকেটকে ভালবাসি । ৩০ বছর ধরে ক্রিকেটের পেছনে শ্রম দিচ্ছি। বাংলাদেশের ক্রিকেটের পিছনে প্রচুর অর্থ ব্যয় করেছি। তবে তার চেয়েও বেশি পেয়েছি। কারণ এই ক্রিকেট বিশ্ব দরবারে বড় পদে আমাকে আসীন করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি