শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ৫ জন জামায়াতের নেতাকর্মী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৫

বেলাল হোসাইনঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫ জন জামায়াত ইসলামীর নেতাকর্মীকে  গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার দেড়কোটা ও কোমাল্লা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে  দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দেড়কোটা ইউনিয়ন জামায়াত নেতা বাবর মোল্লা ও ঘোলপাশা ইউনিয়নের জামায়াত নেতা ইমরান।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে হত্যা ও নাশকতার একাধিক মামলা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি