স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মনোহরগঞ্জ ও চান্দিনা উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। রোববার রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত র্যাব বিজিবি পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এ অভিযান চালায়।
মনোহরগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতভর উপজেলার সরসপুর, লক্ষণপুর, ভাউপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নুর মোহাম্মদ, সোহেল মিয়া, আবদুর রাজ্জাক, আহসান উল্লা, নজরুল ইসলাম, আবদুল্লাহ, দীন মোহাম্মদ, সাদ্দাম হোসেন, আবদুর রহিম, সিরাজ মিয়া ও শহীদ উল্লাহ।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র ভট্ট বলেন, রোববার রাতে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইমতিয়াজ মাহমুদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এস এম জাহেদুর রহমানসহ র্যাব, বিজিবি, পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার অভিযোগ রয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
চান্দিনায় আটক ব্যক্তিরা হলেন-চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি বদরপুর গ্রামের মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, তীরচর গ্রামের শাহজালাল ও বাগমারা গ্রামের আব্দুল কাদের।
চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।


















































