স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাই স্কুল মাঠে ইউনিয়ন আ’লীগের কমিটি গঠন নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় গ্রুপের ৪/৫ জন আহত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা পৌণে ৬ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বারাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জিলানী মজুমদার।
স্থানীয় সূত্র জানান, বিজয়পুর স্কুল মাঠে বারাপাড়া ইউনিয়ন আ’লীগের কমিটি গঠন হওয়ার কথা ছিল। সেই উপলক্ষে বিকেলে স্কুল মাঠে নেতাকর্মী এসে জড়ো হয়। পরে কমিটি গঠন নিয়ে আ’লীগ ও এর সংগঠনের নেতাকর্মীরা নিজেদের দু’গ্রুপের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উভয় গ্রুপের ৪/৫ জন আহত হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের পর কমিটি গঠন স্থগিত করা হয়।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, ছোট ছোট ছেলেরা টুকটাক দুষ্টামি করেছে। তেমন কিছু হয়নি।

















































