মঙ্গলবার,২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


সোমবার জামায়াতের হরতাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৫

2015_11_21_15_07_54_XbwroLn83SJ0xTQdqkSSY7u5JPCxy3_original

ডেস্ক রিপোর্টঃ :

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করায় আগামী সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে তার দল।

এছাড়া আগামীকাল রোববার সারাদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে দলের পক্ষ থেকে। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।

তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি