শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইনিই কি বিশ্বের সেক্সিয়েস্ট পুরুষ?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৫

yWm

আন্তর্জতিক ডেস্ক: ঠিক গত বছরই পিপল’স ম্যাগাজিন তাঁকে বিশ্বের সেক্সিয়েস্ট পুরুষের তকমা দিয়েছিল! হলিউডের ‘থর’ ছবির নাম ভূমিকায় অভিনয় করে সুনাম কিনেছেন যিনি, সেই ক্রিস হেমসওয়ার্থের বছর ঘুরতেই এ রকম দশা হল কী করে?

ছবির স্বার্থে অনেক কিছুই করে থাকেন নিবেদিতপ্রাণ অভিনেতারা! সেই তালিকাতেই এ বার নিজের নাম যোগ করলেন ক্রিস হেমসওয়ার্থ! নতুন ছবি ‘ইন দ্য হার্ট অব দ্য সি’-র জন্য দিনে মাত্র ৫০০ ক্যালোরি খাবার খেয়ে পেশিময় পৌরুষ ঝরিয়ে ফেললেন তিনি! সম্প্রতি ইনস্টাগ্রামে নায়ক নিজেই জানালেন এ কথা।

অভিনেতার ভক্তদের জন্য খবরটা খুব একটা ভাল নয়, বলতেই হবে! বরাবরই ক্রিস হলিউডে জনপ্রিয় তাঁর সুগঠিত শরীরের জন্য। সেই সূত্রেই তিনি হয়ে উঠেছিলেন বিশ্বের সব চেয়ে আকর্ষণীয় পুরুষ! মহিলারা যেমন তাঁর সেই বলিষ্ঠ আবেদনে মজেছিলেন, ছেলেরাও তেমনই অনুপ্রেরণা পেয়েছিলেন শরীর-চর্চার! এ বার কি তাঁদের মনে একটু বেশিই ব্যথা দিয়ে ফেললেন নায়ক ছবির স্বার্থে?

অভিনেতার অন্ধ ভক্তরা অবশ্য কোনও কিছুতেই কর্ণপাত করছেন না। তাঁরা এখন থেকেই টানটান আগ্রহে অপেক্ষা করছেন এই ছবিটা দেখার জন্য। আর ক্রিস হেমসওয়ার্থ? তিনি নিজে কী বলছেন তাঁর এই নতুন বাউ-ুলে চেহারা নিয়ে?

“একটা নতুন ডায়েট অনুসরণ করে দেখলাম। অথবা, এটাকে একটা ট্রেনিংও বলা যায়। যেটার নাম লস্ট অ্যাট সি! তবে, কাউকে এই ডায়েটটা অনুসরণ করার পরামর্শ কিন্তু দিচ্ছি না”, ইনস্টাগ্রামে লিখেছেন ক্রিস হেমসওয়ার্থ!-আনন্দবাজার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি