সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » খালেদার সঙ্গে নেতাদের বৈঠকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত


খালেদার সঙ্গে নেতাদের বৈঠকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১১.২০১৫

kha-leda_zia_bnp_bd_114248
ডেস্ক রিপোর্ট :

আসন্ন পৌর নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি না তার সিদ্ধান্ত আসতে পারে আজ। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। দলীয় প্রতীকে বিএনপির অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্তও আসতে পারে এই বৈঠক থেকে।

আজ বুধবার রাত ৮টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন বিএনপির নীতিনির্ধারক ও সিনিয়র নেতারা।

বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এ বৈঠকে শুধু নির্বাচন বিষয়েই নয়, দলীয় বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। আলোচনায় আসবে চেয়ারপারসনের জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিষয়সহ দলীয় নেতাদের মামলার বিষয়টিও।

এদিকে দীর্ঘ দু’মাস দশ দিন পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন। এরই মধ্যে গতকাল মঙ্গলবার দীর্ঘ বিরতির পর গুলশান নিজ কার্যালয়ে অফিসও করেছেন। লন্ডনে গোটা সময়টাই খালেদা জিয়া তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কাটিয়েছেন। তাই সেখানে দলীয় বিষয়েও নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঠিক দলীয় কি ধরণের নির্দেশনা বা বার্তা তারেক রহমানের কাছ থেকে চেয়ারপারসন নিয়ে এসেছেন সে বিষয়েও হইতো বৈঠকে আলোচনা হতে পারে।

এদিকে, বিএনপির অনেকটাই নেতাশূন্য অবস্থায় রয়েছে। দীর্ঘ রাজনীতির পথচলায় এমন পরিস্থিতিতে এর আগে কখনো পড়েনি দলটি। বিএনপি সম্পর্কে এমনই মূল্যায়ন এখন দলটির নেতাকর্মী ও সমর্থকদের।

বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. আরএ গণি, এম শামসুল ইসলাম, তরিকুল ইসলাম, বেগম সারোয়ারী রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ। বেশিরভাগ সময়ই তাদের কাটছে হাসপাতালে। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও এম কে আনোয়ার কারাগারে। একাধিক মামলার আসামি এ দুই প্রবীণ নেতা দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও মির্জা আব্বাস গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন। এক সময় বিএনপির বিদেশনীতি নিয়ে ব্যস্ত সময় পার করতেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান। সাম্প্রতিক সময় গুলশানে ইতালি নাগরিক তাভেল্লা হত্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার পর থেকে তাকেও প্রকাশ্যে আর দেখা যাচ্ছে না।

সম্প্রতি দলের ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরীর পদত্যাগের পর কূটনৈতিক কোরের গুরুত্বপূর্ণ এ সদস্য রহস্যজনকভাবে নীরব রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কারাগারে আসা-যাওয়ার মধ্যে দিন পার করছেন।

তাই দলের নেতাশূন্যতা কাটিয়ে তুলতে এবং নতুনভাবে দলকে চাঙ্গা করতে নতুন সিদ্ধান্তও আসতে পারে বলে জানা গেছে। তাছাড়া বহুদিন পর দলীয় নেতাকর্মীদের একত্র হওয়ারও একটি প্লাটফর্ম এই বৈঠক। তাই আজকের এই বৈঠক বিএনপির জন্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি