শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বগুড়ায় শিয়া মসজিদে হামলায় আটক আরও ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৫

arrestsm_banglanews24_866992291
ডেস্ক রিপোর্ট :
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিয়া মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় আরও তিনজনকে আটক করেছে র‌্যাব।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২৭ নভেম্বর) দিনগত রাতে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে। তাই তাদের নাম-পরিচয় জানানো যাবে না।

এর আগে এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে আনোয়ার (৪৮) ও জুয়েল (২৫) নামে  আরও দু’জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাগরিবের নামাজের পর শিবগঞ্জের কিচক ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদ-ই-আল মোস্তফায় ঢুকে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মোয়াজ্জেম হোসেন (৭৫) নামে এক মুসল্লি নিহত হন। গুলিবিদ্ধ হন আরও তিনজন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি