আসামে ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীরা’ স্থানীয়দের শুধু কাজ কেড়ে নেয়নি জাতীয় নিরাপত্তা হুমকি চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির সভাপতি অমিত শাহ।
কংগ্রেস ‘ভোট ব্যাংক রাজনীতি’র জন্য এসব ‘বাংলাদেশি অবৈধ অভিবাসীদের’ অনুমোদন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শুক্রবার আসামের দিব্রুগড়ে এক শ্রমিক সমাবেশে তিনি বলেন, ‘কংগ্রেস একা একাই আন্তর্জাতিক সীমানা উম্মুক্ত করে দিয়েছে। বাংলাদেশ থেকে যেসব অবৈধ অভিবাসীরা প্রবেশ করেছে তারা শুধু স্থানীয়দের কাজ কেড়ে নেয়নি জাতির ওপর নিরাপত্তা হুমকিও চাপিয়ে দিয়েছে।’
বাংলাদেশের সঙ্গে ‘জমি বিনিময় চুক্তি’ যুক্তিসঙ্গত উল্লেখ করে বলেন, এ চুক্তি অনুযায়ী ভারত আন্তর্জাতিক সীমানায় পরিবেষ্টনী দিয়ে সীমানা সুরক্ষা করার ক্ষমতা রাখে। জমি বিনিময় চুক্তি এ রাজ্যের ‘ভোট ইস্যু’ হওয়ার সম্ভাবনা থাকে বলেও তিনি মন্তব্য করেন।
অমিত শাহ প্রশ্ন রেখে আরও বলেন, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ একটি জোট গঠনের জন্য অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রাটিক ফ্রন্টের (এআইইউডিএফ) সঙ্গে আলোচনা করছে। কীভাবে একটি দল বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাদের সঙ্গে আলোচনা করতে পারে?
গগৈ এআইইউডিএফ’ এর সঙ্গে উম্মুক্ত আলোচনার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারপর ঘরোয়া বৈঠকে বসতে বলেছেন।
গগৈ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপি বিরোধী জোট গঠন করার জন্য প্রস্তাব করেছেন।
অমিত শাহ বলেন, আসামে একটি দেশ প্রেমিক সরকার দরকার যে অবৈধ অভিবাসী প্রবেশ বন্ধ করতে পারবে।
























































