বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিষিদ্ধ’ফেসবুকে সক্রিয় তারানা হালিম!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৫

taranahalim

ডেস্ক রিপোর্ট :

: সরকারি নিষেধাজ্ঞার মধ্যে ফেসবুকে নিয়মিত সক্রিয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম! ‘নিষিদ্ধ’ ফেসবুক বিকল্প ব্যবস্থায় ব্যবহার করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। অথচ প্রতিমন্ত্রী নিজেই সক্রিয় ফেসবুকে! এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ মন্ত্রীর শাস্তি দাবি করেছে।

বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে ‘তারানা হালিমে’র ফেসবুক একাউন্টের প্রচ্ছদের ছবি পরিবর্তন করা হয়েছে। এর আগে বুধবার বেলা ১টা ২৪ মিিিনটে ‘তারানা হালিমে’র একাউন্ট থেকে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জোকারবার্গের কন্যাসন্তান জন্মগ্রহণে পর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি ষ্ট্যাটাস্ট দেওয়া হয়েছে। সেখনে লেখা হয়েছে-  Mark Zuckerberg andn priscilla Chan দম্পতির কোল জুড়ে কণ্যা সন্তান গধী এ পৃথিবীতে আসায় অনেক, অনেক অভিনন্দন ও শুভেচ্ছা . . .।

তবে  সক্রিয় ‘তারানা হালিম এমপি’ নামের ফেসবুক পেইজটি আসলেই ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের কিনা তা জানা যায়নি। সংবাদ মাধ্যমে প্রতিমন্ত্রীর ফেসবুকে সক্রিয়তা নিয়ে সংবাদ প্রকাশের পরও তিনি বা তার মন্ত্রনালয় থেকে এখনো কোন প্রতিবাদ বা বিবৃতি পাঠানো হয়নি।
173499_1-400x710

এর আগে প্রতিমন্ত্রী  বলেছিলেন, যারা বিকল্প পথে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন, তারা আইন লক্সঘন করছেন। তিনি বলেছেন, বিকল্প ব্যবস্থায় যারা ফেসবুক ব্যবহার করছেন, তাদের সবারই তথ্য গোয়েন্দা সংস্থার কাছে আছে। গোয়েন্দা সংস্থা তাদের কাউকে কাউকে গ্রেফতারও করেছে বলে মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত, গত  ১৮ নভেম্বর থেকে নিরাপত্তার স্বার্থে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ভাইবার বন্ধ ঘোষণা করে সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি