শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কৃষিতে নারীর অবদান আছে, স্বীকৃতি নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৫

rural_Timor_harvestingrice_675x350

ডেস্ক রিপোর্টঃ

ঘরে বাইরে সমান ভাবে কাজ করে চলেছে নারীরা। গত এক দশক ধরে কৃষিকাজে পুরুষের অংশগ্রহণ ধীরে ধীরে কমলেও তিনগুণ বেড়েছে নারীর অংশগ্রহণ। বেসরকারি সংস্থা সিপিডি বলছে ঘরে কাজের নারীর অবৈতনিক মুল্য হিসাব করা হলে তার পরিমাণ দাঁড়াবে জিডিপি’র অন্তত পঁচাত্তর ভাগের সমান। এত অবদানের পরও এসব কাজের স্বীকৃতি এখনও মেলেনি। তাই বিশ্লেষকরা বলছেন সময় এসেছে নারীকে তার এই কর্মের আনুষ্ঠানিক মর্যাদা দেওয়ার।

সন্তানের মতই পরম যতেœ গবাদিপশুর পরিচর্যায় ব্যস্ত মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল দূর্গাবাড়ির ভাগ্য রাণী। অন্যসব কাজের মতোই তার নিবিড় মনোযোগ থাকে এদের দিকে। কেননা ভাগ্যরাণীর ভাগ্যবদল করতে গবাদিপশুর অবদান কম নয়। কৃষিনির্ভর বাংলাদেশে এরকম ভাগ্যরাণীর সংখ্যা কোটিরও উপরে। যাদের উপর ভর করে শক্ত হচ্ছে গ্রামীণ অর্থনীতি। সংসার থেকে শুরু করে ক্ষেতখামার। সবখানেই সরব উপস্থিতি তাদের। গবেষণাও বলছে ঘর গৃহস্থালির কাজে পুরুষের দিগুণের বেশি কাজ করেন নারী।

আলাপকালে ভাগ্যরাণীর কাছে কি কি কাজ করেন তা জানতে চাইলে, তিনি বলেন, আলু লাগাই , কপি লাগাই , টমেটো লাগাই, বেগুন ক্ষেত করি। নিজের একটু উপকার করার  জন্য ক্ষেতে আসি।

আরেকজন নারী শ্রমিক জানায়, শুধু বাড়ির কাজ কইরা আমরা কি করুম, আমাগোতো আর বাড়ির রান্না বান্না করলে, খাওয়া দাওয়া করলে চলবো না এজন্য মাঠে এসে কাজ করি। কিছু পয়সাপাতি উপার্জন হইলে পুরষের হইল আমাগোও হইল।

পরিসংখ্যান ব্যুরো হিসাবে, কৃষিকাজে পুরুষের চেয়ে নারীর অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। এ খাতে নারীর শ্রমিকের সংখ্যা এখন কোটির উপর যা গত এক দশক আগেও ছিল মাত্র আটত্রিশ লাখ। এসময় কৃষিকাজে যুক্ত হয়েছে প্রায় সত্তর লাখ নারী। বিপরীতে পুরুষ শ্রমিকের ক্ষেত্রে কমেছে সাড়ে তিন শতাংশ হারে। কিন্তু সংখ্যা বা অংশগ্রহণ বাড়লেও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা মর্যাদার দিক থেকে পিছিয়ে রয়েছে নারীরা।

বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহম্মেদ বলেন, এই নারী যখন কৃষিতে যাচ্ছে তখন তাকে কিন্তু  ঘরের যে দায়িত্ব যেমন বাচ্চাপালন থেকে শুরু করে রান্না বান্না সেদিকও সামলাতে হচেছ কিন্তু তিনি মুক্ত হচ্ছেন না। ফলে তার উপর কিন্তু দুদিক থেকে চাপ পড়ছে। একদিকে যেমন জমিতে চাষ দেখতে হচ্ছে আবার অন্যদিকে ঘরের দায়িত্ব পালন করতে হচ্ছে কিন্তু সেই কৃষকের মর্যাদা তিনি পাচ্ছেন না।

জাতীয় অর্থনীতিতে নারীদের অবদান নিয়ে  বিস্ময়কর তথ্য সিপিডি গবেষণায় উঠে এসেছে

যেখানে নারীর ঘর গৃহস্থালির কাজে কোন আর্থিক মূল বা স্বীকৃতি নাই বলা হচ্ছে। কিন্তু তা যদি অর্থনীতির মূল ধারায় যোগ করা হয় তাহলে এর বাৎসরিক মুল্য দাড়ায় জিডিপি’র অন্তত ৭৫ শতাংশ। অথচ নারীর এই কাজের মূল্য বরাবরই থাকছে হিসাবের বাইরে।

সিপিডি গবেষণা পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, আমাকে ঘরে কিংবা বাইরে নারী যে শ্রম দেন তা যদি শ্রমবাজার থেকে নিতে হতো তাদেরকে আমি কত পে করতাম। সেটার হিসাব করা দরকার, তাহলে নারীরা অর্থনীতিতে কতটা অবদান রাখছে তার একটি পরিমাণ বের হয়ে আসবে।

সময় পালটাচ্ছে তাই নারীর এই অধিকার নিশ্চিত করারা কথা বলতে সরকার এগিয়ে থাকতে চায় এক ধাপ। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, আমি বিশ্বাস করি যান্ত্রিকীকরণের যে সুবিধা, আর শিক্ষার আলো দুইই রাষ্ট্রের তরফ থেকে নারীকে দিতে হবে এবং এভাবে তার অধিকার নিশ্চিত করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি