কক্সবাজারের পর্যটকদের জন্য আরো পুলিশ প্রয়োজন। এখনও টেকনাফ সেন্টমার্টিনে যেতে ভয় পান পর্যটকরা। দেশের পর্যটন জেলা কক্সবাজারে ২০ হাজার জনের জন্য ১ জন করে পুলিশ কাজ করছে। পর্যটকদের যথেষ্ট নিরাপত্তা নেই। কক্সবাজারে পর্যটকরা বেশি গেলে টেকনাফ ও সেন্টমার্টিনে নিরাপত্তাহীনতার কারণে যেতে ভয় পান। অনেক হোটেল মোটেলে অবৈধ ব্যবসা হলেও তা বন্ধ করা যাচ্ছে না। পুলিশের জনবল সংকট থাকলেও তা পূরন করা হচ্ছে না। জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে বার বার পুলিশ সদর দপ্তরে তাগিদ দিলেও চাহিদার পুলিশ মিলেনি। এই কারণে চেষ্টা করেও কক্সবাজারের সর্বত্র নিরাপত্তা বিধান করতে পারছে না কক্সবাজার জেলার পুলিশ। কক্সবাজার দেশের অন্যতম পর্যটন নগরী। সেখানে দেশী বিদেশী অনেক পর্যটকরাই যাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা নিয়ে অনেকেই শংকিত। বিশেষ করে ডাকাত, জলদুস্য, আতঙ্ক সেখানে বেশি। এছাড়া রয়েছে ছিনতাই আতঙ্ক। সেখানে যে সংখ্যক পুলিশ দরকার তা নেই। কক্সবাজার পর্যটন নগরী হিসাবে সেখানে দেশের অন্য ৬৩ টি জেলার মতো করেই পুলিশের জনবল বরাদ্দ করা হয়েছে। কিন্ত সেখানকার পুলিশ সূত্র জানায়, এখানে টুরিস্ট পুলিশ রয়েছে তারা তিন শিফটে দায়িত্ব পালন করছে। এখন আগের চেয়ে পুলিশ বেড়েছে। তবে তা পর্যাপ্ত নয়। এই কারণে আরো পুলিশ বাড়ানো দরকার। একজন পুলিশ কর্মকর্তা বলেন, অন্য জেলার মতো করে কক্সবাজর কে চিন্তা করলে হবে না। এখানে বিশেষ ভাবে পরিকল্পনা করে পুলিশ প্রশাসনকে সাজাতে হবে। পর্যাপ্ত পুলিশের প্রয়াজন। যে সংখ্যক জনবল সংকট রয়েছে তা দিতে হবে।
এছাড়াও আরো পুলিশ প্রয়োজন তা দিতে হবে। না দিলে আমরা যে মানের নিরাপত্তা বিধান করতে চাই তা সম্ভব হবে না। কারণ আমি এখানে কাজ করতে গিয়ে দেখেছি এখানকার সমস্যা গুলোও অন্য। এখানে জলদুস্যতা, ডাকাতির ঘটনা ঘটছে। অস্বীকার করার উপয় নেই যে আমরা তা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছি না। চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, এও ঠিক দেশের অন্য অনেক জেলার চেয়ে এখানে আইনশৃঙ্খলা পরস্তিতি ভাল। তারপরও এখানে পর্যটকদের সম্পূর্ন নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রয়োজন। এছাড়া পর্যটকদের নিরাপত্তা বিধানের জন্য টুরিষ্ট পুলিশ প্রবর্তন করা হয়েছে। আড়াই হাজার জনবল অনুমোদিত হলেও সেখানে জনবল কম রয়েছে। কম পুলিশ দিয়ে কতটা নিরাপত্তা বিধান করা সম্ভব। এট আমরা উপলব্দি করছি। পর্যাপ্ত জনবল পওয়া গেলে ওই টুরিষ্ট পুলিশকে আরো ঢেলে সাজাতে পারবো। পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির পয়োজন।
কক্সবাজারের সরজমিনে পরিদর্শনে দেখা গেছে, সেখানে সমুদ্রের পাড়ে কয়েকজন টুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছে। টুরিস্ট পুলিশে জেলা পুলিশ ছাড়াও এপিবিএন থেকেও এসেছেন কয়েকজন। তারা পর্যটকদের রিাপ্তা বিধানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। দেখেন অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে। কোন ছিনতাই না হয়। এছাড়াও ময়লা আবর্জনা দিয়ে কেউ নষ্ট করতে না পারে। কক্সবাজারের সমুদ্রের পাড়ে কয়েকপি পয়েন্টে তারা থাকলেও পর্যটকদের জন্য অন্যান্য যে সব পয়েন্টে তাদের থাকা দরকার না নেই। জনবলের অভাবে তা হচ্ছে না। একজন টুরিষ্ট পুলিশ বলেন, আমরা ডিউটি করছি। যাতে করে কোন খারাপ কিছু না ঘটে। হয়রানী না হয় কোন পর্যটক। সমুদ্রে পাড়ে ময়লা না করে তাও দেখছি। জনবল কম হওয়াতে এক সঙ্গে সব দিকে দেখতে পরিনা । আমাদেরকে দায়িত্ব পালণ করতে হয় অনেক বেেিশ সময়। চা খাওয়ারও সময় পাওয়া যায় না।
তিনি বলেন, চুির ছিনতাই এগুলো তেমন হয় না। অসচেতনতার জন্য মাঝে মাঝে কারো কারো জিনিসপত্র সমুদ্রের পাড়ে হারিয়ে যায়। ছোট খাটো কিছু ঘটনাতো ঘটেই। টুরিস্ট পুলিশের পাশাপাশি সেখানে কমিউনিটি পুলিশও গড়ে উঠেছে। কমিউনিটি পুলিশের একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এখানের নিরাপত্তা বিধানের জন্য কমিউনিটি পুলিশ গঠন করেছি। যাতে করে পর্যটকরা নিরাপদে বেড়াতে পারেন। আরো এই পুলিশের সংখ্যা বাড়ানোর সদস্য সংখ্যা আরো বাড়ানোর জন্য। স্থানীয় যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপর তাদেরকে দায়িত্ব দেয়া হবে। এতে করে অপরাধ কমবে। তাদের কর্মসংস্থান হবে। তারাও একটি ভাল কাজের সঙ্গে যুক্ত হতে পারবে। তিনি বলেন, আমরা দেখেছি এই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য জায়গার চেয়ে ভাল তবে এখন আর তেমন ভাবে নেই। অনেক রোহিঙ্গারা এই দেশে অপরাধে জড়িয়ে যাচ্ছে। এখন থেকে তাদেরকে দমাতে হবে। তা করতে না পারলে ভবিষ্যতে তারা এখানকার আইনশৃঙ্খলা বড় ধরনের অপরাধ যে করে না তা নয় অনেক অপরাধ তারা করছে। এটাও ঠিক তাদের কারণে অনেক কম টাকায় মজুর পাওয়া যাচ্ছে। সূত্র জানায়, এখন কক্সবাজারের অনেক জায়গায় রোহিঙ্গারা স্থায়ী ভাবে বসাবাস করছে। স্থানীয়দের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। এতে করে একসময়ে তাদেরকে প্রতিহত করা কঠিন হয়ে যাবে।
এই ব্যাপারে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, রেহিঙ্গাদের সমস্যাটি একটি বড় সমস্যা। কাগজে কলমে রেজিস্টার্ড ৩৩-৩৫ হাজার রোহিঙ্গার কথা বলা হলেও এর সংখ্যা তিন লাখের বেশি। চার লাখও হতে পারের। এই সব রোহিঙ্গাদেরকে যত দ্রুত সম্ভব মায়ানমারের সঙ্গে আলোচনা করে ফেরত দেয়া দরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে রোহিঙ্গা ফেরত পাঠানোর ব্যাপারে একটি প্রক্রিয়া শুরু হয়েছে। এটি ধরে রাখা দরকার। তাদের পাঠানোর পর বাকিদেরকে পাঠানোর প্রক্রিয়া শুরু করা দরকার। কারণ তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো না হলে এই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এবং ভবিষ্যতে তা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
এদিকে কক্সবাজার জেলায় থানার সংখ্যা আরো বাড়াতে পারলে ও অন্য থানাগুলোতে লোকবল বাড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে। বর্তমানে যে থানা রয়েছে সবচেয়ে অপরাধ প্রবণ থানা হচ্ছে উখিয়া। সেখানে প্রায়শ ডাকতির ঘটনা ঘটে। টেকনাফ যাওয়ার পথে ওই পথে অনেক সময় ডাকাতির ঘটনা ঘটে বলে পর্যটকরা সেখানে যেতে ভয় পায়। ওখানে সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে। তারা ডাকাতি করে আবার পালিয়ে থাকে। মাঝে মাঝে ধরা হহয়। তবে সব সময় পারা যায না।
কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, উদাহরন হিসাবে বলা যায়, ২০০৯ সালে কক্সবাজারে বিভিন্ন থানায় অন্তর্ভুক্ত অপরাধের সংখ্যা ২ হাজার ৫৬৬ টি। গত বছরে গ্রেফতারকৃত অপরাধীর সংখ্যা ১০ হাজার ৪৩৬ জন। নারী নির্যাতন, চুরি, চোরাচালান, মাদকদ্রব্য খুনের মতো ঘটনা ঘটছে হরহামেশাই। কখনো ধরার পরছে অপরাধী কখনো পরছে না। সেখানে পুলিশের জীবনও নিরাপদ নয়। পুলিশকে জখম করার অপরাধে গত বছরে ৫২ জন অপরাধী ধরা পেিরছে। ডাকাতের সংখ্যা অনেক। ডাকাতির ঘটনা থানায় মামলা ১৯ টি হলেও ২৪৭ জন ডাকাত ধরা পরেছে। চুরির ঘটনা ঘাটছে ৬৬ টি আর সিধেল চুরি হয়েছে ৪৯ টি। চুরির ঘটনায় ৪৩২ জন সিধেল চুরির ঘটনায় ২৫০ জন গ্রেফতার হয়েছে। অপহরনের ঘটনা ঘটেছে ১৪ টি। পুলিশ গ্রেফতার করেছে ৫৬ জন অপহরকারীকে। যারা বিভিন্ন সময়ে অপহরনের ঘটনা ঘটিয়েছে। ২০১০ সালে কক্সবাজারে ৬৬ টি খুনের ঘটনা গঠেছে। ওই বছরে খুনের সঙ্গে সম্পৃক্ত থাকার ঘটনায় গ্রেফতার হয়েছে ১৪৪ জন। দস্যুতার ঘটনা ২৬ টি লিপিবদ্ধ হয়েছে। ধরা পরেছে ১২২ জন দস্যু, দুটি দাঙ্গার ঘটনা ঘটেছে। দাঙ্গার ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ১৯৯ টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। ওই অপরাধে গ্রেফতার হয়েছে ৪৪২ জন, শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৪৫ টি, পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে ১২ টি, অস্ত্র্র উদ্ধারের মামলা হয়েছে ৬৭ টি। বিস্ফোরকের ঘটনায় মামলা হয়েছিল ১ টি, মাদকদ্রব্যের ঘটনায় মামলা হয়েছে ২৫৩ টি আর চোরাচালানের ঘটনায় ১১৯ টি মামলা হয়েছে। অন্যান্য ধরনের মামলা হয়েছে ১৫৭৮ টি।
সূত্র আরো জানায়, কক্সবজারের এর আগে দুটি অস্ত্র তৈরীর কারখানা বের করা হযেছে। অস্ত্রের চোরাচালানের নিরাপদ রুট হিসাবে অনেক ক্ষেত্রেই কক্কবাজারের বিভিন্ন এলাকা ব্যবহৃত হচ্ছে। সব সময় ধরা সম্ভব হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেশি হলে আরো অস্ত্র উদ্ধার করা সম্ভব হতো। কক্সবাজারে তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে ২২৫ জন। ্এরমধ্যে ধরা পরেছে ৮২ জন বাকিরা ধরা পরেনি। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর এখনো ওই ধরনের সন্ত্রাসীদের ব্যাপারে বিশেষ অভিযান পরিচালনার কোন নির্দেশা না দেয়ায় অনেক সন্ত্রাসীরাই ঘুরে বেড়াচ্ছে। ওই তালিকা সরকারী দলীয় অঙ্গ সংঘটনের কয়েকজনের নামও রয়েছে। এছাড়াও বিএনপি ও জামসায়াত সহ বিভিন্ন দলেরও রয়েছে।
একজন পুলিশ কর্মবকর্তা বলেন, সরকার থেকে ওই ধরনের বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হলে তা করা হবে। তিনি বলেন, আমরা তাদের ধরার চেষ্টা অব্যাহত রেখেছি।
কক্সবাজারে পর্যটকদের জন্য আরো জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করে যাচ্ছে পুলিশ প্রশাসন। তবে তারা এখনো আশ্বাস পায়নি তা পাবে। জেলার এসপি চেষ্টা করে যাচ্ছেন। আমার এখানে যে জনবল আছে তা দিয়ে কাজ পুরোপুরি শেষ হচ্ছে না। এর জন্য আরো জনবল প্রয়োজন। যা ইতোমধ্যে জানানো হয়েছে। সরকার নতুন পুলিশ নিয়োগ করতে যাচ্ছে সেখান থেকে কিছু’ সংখ্যক আমি পাবো বলে আশা করছি।
এছাড়াও মোটর বাইক পেট্রোল আমার যা চাহিদা আছে তা পেলে ভাল হবে। না হলে আমার পক্ষে সকল পর্যটকরে জন্য নিরাপত্তা বিধান করা সম্ভব হবে না। এখন কক্সবাজারে ২০ হাজার জনের জন্য একজন পুলিশ কাজ করছে। মোটর বাইকও কম। তা দিয়ে সকাল আটটা থেকে রাত ১২ টা পর্যন্ত সম্রুদ্রে পর্যটকরা যে সব স্পটে যায় সেখানে নিরাপত্তা বিধান করা হয়। এরমধ্যে রয়েছে ডায়াবেটিক এর মোড় থেকে কলাতলী পর্যন্ত। ইনানী, হিমছড়ি ও সেন্ট মার্টিন প্রাধান্য বেসিসে দেয়া হয়ে থাকে। সেন্ট মার্টিনে পুলিশ ফাড়ির আছে। একটি পুলিশ দল আছে। টেকনাফে থানা আছে। হিমছড়িতে পুলিশ ফাড়ি আছে।
সূত্র জানায়, কক্সবাজার এ হেরোইন এর চোরাচালানের নিরাপদ রুট হিসাবে ব্যবৃহৃত হচ্ছে। সূত্র জানায়, কক্সবাজারে চোরাই পথে মদ আসে। পর্যটন ব্যবসাকে কেন্দ্র করে একব ধরনের অবৈধ মদের ব্যবসা চলছে। পুলিশ হোটেল মোটেলগুলোতে রেট দিতে পারে না। কারণ সেখানে পর্যটকরা থাকে সেখানে রেট দেয়া হলে পর্যটকরা হহয়রানী হতে পারে এই মনে করে তারা সেখানে রেট দেন না। কিছু অবৈধ মদের ব্যবসাতো হচ্ছে। হচ্ছে বলেই তা ধরা পরছে। দেশী মদের ব্যবসাও একেবারে খারাপ নয়। আমরা মাঝে মাঝে তা উদ্ধার করছি। ইদানিংকালে ইয়াবা ট্যবলেট বেশ জনপ্রিয় হয়ে উঠছে। উঠতি বয়সের পর্যটকদের অনেকেই তা খেয়ে থাকে। তিনি বলেন, পর্যটকদের জন্য অত্যাধুুনিক পর্যটন নগরীতে যে সুবিধা রয়েছে এখানে তা দিতে হবে। এই জন্য এখানে প্রযোজন একটি এক্স্লসিভ পর্যটন জোন করা। আর ওই জোনে পর্যটকদের জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে। সেখানে দেশী বিদেশী সব ধরনের মদের বারও থাকতে পারে। তবে নিয়মের মধ্যেই সেগুলো হওয়া দরকার। সব কিছু বিবেচনা করেই তা করতে হবে। এখন হোটেল গুলো রেট দিচ্ছি না তবে নজরদারীর ব্যবস্থা করেছি।
রোহিঙ্গারা ভবিষ্যতে সমস্যা করতে পারে এই আশঙ্কা প্রকাশ করে একজন পুলিশ কর্মকর্তা বলেন, এখানে তারা মুসলমান পরিচয় দিয়ে আসছে। কিছু এনজিও তাদের পক্ষে কথা বরছে। এটা দেশের জন্য ক্ষতি হচ্ছে তা তারা চিন্তা করছে না। পাহাড়ী বনাঞ্চল থাকার জন্য এখানে সন্ত্রাসী ও বিভিন্ন গ্রপের লুকিয়ে থাকার সম্ভাবনা আছে। সেগুলো চিন্তা করেই আমাদেরকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার চেষ্টা করে যেতে হচ্ছে।
সূত্র জানায়, এখানে জেলে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বোট দিয়ে ডাকাতি হয়েছে। পরে খবর নিয়ে দেখা গেল যারা ডাকাতি করতে ্এসেছে তারা বাইরে থেকে এসেছে। আসলে সমুুদ্রে পথে ওই ধরনের বাউন্ডারী নেই। না থাকার কারণে এক জায়গা থেকেও ডাকাত ও জলদ্যুদের যেতে সুবিধা হয়। এক এলাকা থেকে অন্য এলাকায় অপরাধ করে চলে গেলে সব সময় ধরা সম্ভব হয় না। ভোলা থেকে ওই গ্রুপটি এসেছিল বলে জানা গেছে। কক্সবাজারে অস্ত্রের কারাখানা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে। এর আগে তারা ওই ধরনের কারখানাও বের করেছে। সূত্র জানায়, অভেদ অস্ত্রের কারখানার পরিসংখ্যান আমার জানা নেই। তবে আছে এমন খবর শুনি। সন্ধান পেলেতো অভিযানই পরিচালনা করা হবে। তিনি বলেন, যে হারে কক্সবাজার সেন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজারে জমির দাম বেড়ে যাচ্ছে তাতে করে কক্সবাজারের অইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ অনেকেই এই সব কারণে দ্বন্দে জড়িয়ে পরছে।
এদিকে বিজিবিও কাজ করে যাচ্ছে অপরাধ নিয়ন্ত্রন ও ইয়াবা পাচার রোধ এবং অবৈধ চোরাচালান বন্ধ করার জন্য। তাদেরকে এই সব কাজ করতে গিয়ে অনেক বাঁধার মুখে পড়লেও তারা সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। ইয়াবা পাচার রোধে তারা ব্যাপক সাফল্য দেখিয়েছে। তবে তা বন্ধ নেই। তারা চেষ্টা করে যাচ্ছে। বিজিবির একজন কর্মকর্তা বলেন, আমরা টেকনাফের পুরো সীমান্ত এলাকাজুড়ে ইয়াবা পাচার ও চোলাচালান বন্ধের জন্য কাজ করছি। তবে কিছু কিছু হচ্ছে সেটা বন্ধ করা যাচ্ছে না।


























































