ডেস্ক রিপোর্ট :
কুমিল্লা: কুমিল্লার লাকসাম বাইপাস এলাকায় বিএনপি নেতা আমীর হোসেনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। আহত আমীর হোসেন লাকসাম পৌর বিএনপির সহ-সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, লাকসাম বাইপাস এলাকায় বিএনপি মেয়রপ্রার্থীর পক্ষে গণসংযোগ করার সময় ৭/৮ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে আমীর হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় পরে তাকে কুমিল্লা শহরের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বিএনপি নেতা আমীর হোসেনকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে বলে শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি।




















































