শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যেমন ছিল ২০১৫


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৫

war-71-mjhd-saka-400x338

ডেস্ক রিপোর্ট :

নানা পরিক্রমায় শেষ হতে চলেছে আরো একটি বছর। এ বছরের উল্লেখযোগ্য ঘটনাবলি নিয়ে যেমন ছিল ২০১৫। সদ্য বিদায় বছরের সবচেয়ে আলোচিত ঘটনার মধ্যে সর্বোচ্চ উল্লেখযোগ্য ছিল মানবতা বিরোধী অপরাধ মামলার রায়।

আদালত পাড়ার প্রধান আলোচনার বিষয়ই ছিল মানবতাবিরোধী অপরাধ মামলা। এ বছরই মানবতাবিরোধী অপারাধের অভিযোগে সর্বোচ্চ সংক্রান্ত ফাঁসির কার্যক্রম করা হয়। দেশে ও আন্তর্জাতিকভাবে প্রভাবশালী তিন রাজনৈতিকবিদের ফাঁসি কার্যকর করা ছিল সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এখনও আপিল নিষ্পত্তির অপেক্ষায় আছে ৭টি মামলা।

মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত ইসলামী দুই শীর্ষ নেতা ছাড়াও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্য করে সরকার দৃঢ়তার পরিচয় দিয়েছেন। জামায়াত নেতা দুজন হলেন দলের সহকারি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। দেশে-বিদেশে প্রভাবশালী এই তিন রাজনৈতিক ব্যক্তির দ- কার্যকর নিয়ে শুরু থেকেই নানা সন্দেহ আর আলোচনা সমালোচনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দন্ড কার্যকরে দৃঢ়তার পরিচয় দিয়েছে সরকার।

দেশে কোনো যুদ্ধাপরাধী নেই বিএনপি জামায়াত জোট সরকারের মন্ত্রী হয়ে এমনই দম্ভক্তি করেছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। এমন দম্ভক্তির প্রায় আট বছরের মাথায় আদালতের রায়ে যুদ্ধাপরাধী প্রমাণিত হয় এই জামায়াত নেতা।

একাত্তরে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে ফাঁসি হয় মুজাহিদের।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা নিয়েও গোটা বছর উৎপাত ছিল আদালত পাড়ায়। গেল ২২ নভেম্বর তার ফাঁসি কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হয় সব বিতর্ক।

আরেক প্রভাবশালি জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার আপিল শুনানি শেষ। ৬ জানুয়ারি এই মামলার আপিলের রায় হওয়ার কথা।

এ ছাড়া আপিল বিভাগের কার্যকারিতায় শুনানির জন্য আরো আছে সাত মামলা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বছর মোট ছয়টি মামলার রায় দিয়েছে। বিচার চলছে ১৭টি মামলার। এর বেশির ভাগই স্থানীয় পর্যায়ের রাজাকার। যারা পাকিস্তান বাহিনীর দোসর হিসেবে মুক্তিযুদ্ধে গ্রামের পর গ্রাম ধ্বংস করেছে। আর তদন্তধীন রয়েছে আরো ছয় শত পঁচাত্তরটি মামলা। মূল পরিকল্পনাকারিদের অনেকেই ফাঁসি কার্য করা হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে যারা পরিকল্পনা বাস্তবায়ন করেছে সে সব রাজাকারদের বিচার করাই এবার মূল চ্যালেঞ্জ। আর নতুন বছরের এমন মামলার দর্ষণকে শুধু মানবতা বিরোধী অপরাধ নয় বরং গণহত্যা হিসেবে প্রমাণ করতে প্রস্তুত প্রসিকিউশন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি