শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘নিজের ভোট দিতে পারিনি, নির্বাচনে লাভ কী?’


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৫

s_460442499
ডেস্ক রিপোর্ট :

জামালপুরে জাতীয় পার্টির মেয়র প্রার্থী খন্দকার হাফিজুর রহমান বাদশা নিজের ভোট দিতে পারেন নি। তার ভোট আগেই হয়ে গেছে।

বুধবার  সকালে জামালপুরের সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখেন তার ভোট অন্য জনে দিয়ে গেছেন। ভোটগ্রহণ শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে তিনি এমন খবর পান।

এতে বিক্ষুব্ধ হয়ে খন্দকার হাফিজুর রহমান বাদশা ভোট বর্জনের ঘোষণা দিয়ে বলেন, ‘আমি যখন নিজের ভোটই দিতে পারিনি, তখন নির্বাচন করে আর লাভ কী?’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি