শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন মা রানিকে গুরুত্বপূর্ণ সাজেশন দিলেন কাজল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৫

001237image_1-400x260
বিনোদন ডেস্ক :

সদ্য মা হয়েছেন রানি মুখোপাধ্যায়। ছোট্ট আদিরাকে নিয়ে নিজেদের বাংলোতেও ফিরেছেন চোপড়া ঘরণী। এখন আদিরাকে বড় করে তোলার জন্য অনেক পরামর্শ পাচ্ছেন তিনি। কিন্তু এই নতুন মাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন কে দিলেন জানেন? সহোদরা না হলেও তিনি রানির বোন। অভিনেত্রী কাজল।

রানির অনেক আগেই মা হওয়ার স্বাদ পেয়েছেন কাজল। দুই সন্তানের গর্বিত মা তিনি। রানির জন্য তাঁর সাজেশন, মেয়েকে বড় করার ক্ষেত্রে নিজের মনকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। অনেকে অনেক কিছু বলবেন। কিন্তু মা হিসেবে আদিরার জন্য রানি যেটা ঠিক মনে করবেন, সেটাই করা উচিত। কাজল নিজের সন্তানদের কোনওভাবেই বৈভবের মধ্যে মানুষ করেননি। সে পরামর্শ রানিকেও দিয়েছেন এই নায়িকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি