শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘১২ বছর বয়সেই ভার্জিনিটি খুইয়েছি’


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৬

ranveersingh-400x282
বিনোদন ডেস্ক :

এমনিতেই নিজের সোজা সাপটা কথা, সাবলিল অভিনয় আর অফুরন্ত এনার্জির জন্য বলিউডে অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। ব্যাক্তিগত জীবন বা কেরিয়ার- সবেতেই তিনি স্বচ্ছতা বজায় রেখেই চলেন। তিনি রণবীর সিংহ। বান্ধবী দীপিকার সঙ্গে সম্পর্কের ব্যাপারেও তিনি বেশ খোলামেলা।

কিন্তু তাঁর সোজা সাপটা কথার ধাক্কা সামলাতে বেশ বেগ পেতে হল বি-টাউনকে যখন তিনি জানালেন যে, মাত্র বারো বছর বয়সেই তিনি তাঁর ভার্জিনিটি খুইয়েছেন। বলেন কী!! বারো বছরে! সত্যি? হ্যাঁ সত্যি তো বটেই। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি।

রণবীর আরও বলেন, “প্রেমে পড়ে বা আবেগ বা যৌন তৃষ্ণার টানে নয়। শুধুমাত্র কৌতুহল মেটাতে গিয়েই আমি আমার ভার্জিনিটি খোয়াই। মেয়েটি আমার থেকে বয়সে বড় ছিল। তাতে কি!”

এর পর হাসতে হাসতে রণবীর বলেন, “এর পর তো আমি আমার বন্ধুদের এ ব্যাপারে টিউশন দিতেও শুরু করি। বন্ধুদের মায়েরা আমাকে ‘পচা আপেল’ বলতেন। ওঁদের ছেলেদের নাকি আমি খারাপ করে দিচ্ছি।”

তবে রণবীরের বন্ধুর মায়েরা যাই বলুন না কেন, এটা মানতেই হবে যে তিনি বরাবরই সত, স্বচ্ছ এবং খোলামেলা স্বভাবের। স্কুল বা কলেজে তিনি হয়তো বেশ বড় মাপের ‘প্লে বয়’ ছিলেন। কিন্তু রণবীরের চরিত্রের স্বচ্ছতা, ভরপুর এনার্জির জন্যই হয়তো তাঁর প্রেমে পড়েছেন দীপিকা পাডুকোন!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি