শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আমরা বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছি’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৬

vumekompo
ডেস্ক রিপোর্টঃ

ভূমিকম্পের সার্বিক দিক প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ শশাঙ্ক সাদী বলেছেন, এই ভূমিকম্পটি আবারও আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা অনেক বড় ধরনের ঝুঁকির মধ্যে আছি।

তিনি বলেছেন, গত বছর ২৫ এপ্রিল নেপালে যে ভূমিকম্পটি হয়েছিলো সেটা কতটা মর্মান্তিক আর ধ্বংসাত্মক সেটা আমরা অনুভব করেছিলাম। মাঝে বেশ কিছুদিন আমাদের মনে ভাটা পড়ে গিয়েছিলো কিন্তু এই ভূমিকম্পটি আবার আমাদের স্বরণ করিয়ে দেয় যে আমরা বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছি।

ভূমিকম্পে ঢাকার অবস্থান প্রসঙ্গে তিনি আরও বলেছেন, বর্তমানে ঢাকার অবস্থা সম্পর্কে তেমন কিছু বলার নেই। কারণ যে ভাবে ঢাকার অবকাঠামো গড়ে উঠেছে সেটাকে ভেঙ্গে নতুন করে গড়ে তোলা অসম্ভব। ঢাকার বাইরে নতুন করে শহর হয়তো তৈরী করতে হবে। তবে ভূমিকম্পকে কেন্দ্র করে কিছু কিছু বিষয় নিয়ে আমরা যখন কাজ করি বা বলি সেগুলো নিয়ে বড় কোন উদ্যোগ নিতে দেখা যায় না। যেমন এখন পর্যন্ত ঢাকাতে যে ভবনগুলো রয়েছে সেটা যে কোন ধরণের ভবনই হোক, সেগুলোর কোনোটিতেই ভূমিকম্পে সতর্কতা বিষয়ক কোন এলার্ম সিস্টেম নেই। এই প্রযুক্তি সহজলভ্য এবং খুবই কর্যকর কিন্তু এটি নিয়ে আমাদের দেশের মধ্যে কোন রকম সাড়া নেই। কেউই এটা ব্যবহার করছেন না



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি