শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কক্সবাজারে শিক্ষককে গুলি করে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০১৬

130690_1-400x248

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে পূর্ব শত্রুতার জেরে এক শিক্ষককে নিজ ঘরে ঢুকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার ভোর ৫টার দিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের মোহাম্মদ শরীফপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় ওই শিক্ষকের ভাই নূরুন্নবীকেও গুলি করে সন্ত্রাসীরা।

নিহত শিক্ষক নূরুসসোফা (৩০) ঈদগড় বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

গুলিবিদ্ধ নূরুন্নবীকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, ভোর ৫টার দিকে সন্ত্রাসীরা তাদের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা তার ভাই নূরুসসোফাকে ঘুমন্ত অবস্থায় টেনে গুলি করে। তিনি বিষয়টি টের পেয়ে চিৎকার করলে তাকেও পায়ে গুলি করা হয়।

রামু থানার ওসি আব্দুল মজিদ জানান, সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জেরে শিক্ষক নূরুসসোফাতে গুলি করে হত্যা করেছে। তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি