শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের এ দাবি হাস্যকর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০১৬

download41
ডেস্ক রিপোর্টঃ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভূমিকা ও তাদের অবস্থান, বাংলাদেশের ক্ষয়ক্ষতিসহ সবদিক বিবেচনায় ওই ভুল স্বীকার করে বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমতা চাওয়া উচিত বলে দাবি করে আসছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের তরফ থেকেও বারবার পাকিস্তান সরকারের প্রতিনিধিদের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে। কিন্তু পাকিস্তান ক্ষমা চাওয়া নয় বরং অতীত ভুলে যেতে বলেছে। ক্ষমা চাইবে না। সেটাও বলেছে। এটাই পাকিস্তানের অবস্থান। সেই কথাটি আবারও তুলে ধরলেন বাংলাদেশে নিযুক্ত একজন সাবেক হাইকমিশনার। তিনি দাবি করেছেন, পাকিস্তানের ক্ষমা চাওয়ার জন্য বাংলাদেশের দাবি হাস্যকর। এসব ঘটনার সাক্ষ্যপ্রমাণসহ কোনো প্রাসঙ্গিকতা নেই বলেও দাবি করেছেন পাকিস্তানের সাবেক হাইকমিশনার আফ্রাশিয়াব। তার রচিত ‘১৯৭১ : ফ্যাক্ট অ্যান্ড ফিকশন’ ভিউস অ্যান্ড পারসেপসনস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ- বইয়ে এই তথ্য তুলে ধরেছেন। এই জন্য তিনি বিভিন্ন তথ্য ও  বক্তব্য উপস্থাপন করেছেন।

তিনি তার বইয়ে উল্লেখ করেছেন, ২০১২ সালের ১৮ ডিসেম্বর ‘পাকিস্তান অবজার্ভা’র পত্রিকায় ‘হাসিনা মাস্ট অ্যাপোলজিস টু পাকিস্তান’ শীর্ষক প্রবন্ধে মাহমুদ রিয়াজ উদ্দিন বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, প্রতিবছর ১৬ ডিসেম্বরের দুর্ভাগ্যপূর্ণ এ দিনটি বিশ্বের বৃহত্তম মুসলিম প্রজাতন্ত্র পাকিস্তানের বিভাজনের কথা স্মরণ করে দেয়। প্রাক্তন পূর্বাঞ্চলের আমাদের কিছু ভাই বিশেষ করে আওয়ামী লীগের লোকজন তথাকথিত বাঙালি হত্যাকাণ্ডের  জন্য পাকিস্তানি নেতাদের কাছ থেকে ক্ষমা দাবি করছে। পাকিস্তান ১৯৭১ সালের তথাকথিত স্বাধীনতার জন্য তাদের সংগ্রামের সময় মানবতার বিরদ্ধে অপরাধ করার অভিযোগ করে।

আফ্রাশিয়াব উল্লেখ করেছেন, ক্ষমার জন্য দাবি হাস্যকর এবং এসব ঘটনার সাক্ষ্যপ্রমাণসহ কোনো প্রাসঙ্গিকতা নেই, সেটা  পাকিস্তানের পরাজয়ের পর বেশ কয়েকটি বইয়ে তুলে ধরা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো- ওয়ার অ্যান্ড সেকশন : পাকিস্তান, যুক্তরাষ্ট্রের ইতিহাসবিদ রিচার্ড সিসন ও লে রোজের লেখা ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ, মেজর জেনারেল ডিকের লেখাÑ দ্য লেফটেনিং ক্যাম্পেইন, একে সুব্রানানিয়াম ও আইয়ুবের লেখা দ্য লিবারেশন ওয়ার ইত্যাদি। যাই হোক, ভারতীয় লেখিকা শর্মিলা বোস তার বই ‘ডেড রেকনিং : ১৯৭১-এর বাংলাদেশ যুদ্ধের স্মৃতি’তে বাঙালি ভাইদের বিরুদ্ধে পাকিস্তানি সৈন্যদের নির্মমতার সব কৃত্রিম অভিযোগের মুখোশ উদ্ভাসিত করেছেন।

আফ্রাশিয়াব লিখেছেন, শেখ মুজিবের আওয়ামী লীগ ভারতের সঙ্গে মতলব আঁটে এবং পাকিস্তানের মানহানি ও কলঙ্কিত করতে অপপ্রচার শুরু করে। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যেসব মুক্তিবাহিনী ‘গেরিলা যুদ্ধ’ করেছে তাদের ভারতে সংগঠিত ও প্রশিক্ষণ দেওয়া হতো এবং হামলা ও ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পূর্বাঞ্চলে (বাংলাদেশে) ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু গণহত্যা ও ব্যাপক মাত্রায় বাঙালি হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানি সেনাবাহিনীকে দায়ী করা হয়।

তিনি বইয়ে, পাকিস্তানের সৈন্য সংখ্যা নিয়েও যে বিতর্ক রয়েছে সেটাও তুলে ধরেছেন। এক জায়গায় উল্লেখ করেছেন, পূর্ব পাকিস্তানে ৯৩,০০০ পাকিস্তানি সৈন্য মোতায়েনের ব্যাপারে কয়েকজন গবেষক ভিন্নমত প্রকাশ করেছেন। তাদের মতে, পূর্ব পাকিস্তানের মোট সংখ্যা ছিল ৩৪,০০০ জন। এছাড়াও ১১ হাজার  বেসামরিক পুলিশ ও অন্যান্য সশস্ত্র ব্যক্তি ছিল। এটা পাকিস্তানের সদিচ্ছার নিদর্শন ছিল যে, তারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এবং পূর্ব পাকিস্তানের বিভাজনের তিন বছর পর বিচ্ছিন্নতাবাদী শেখ মুজিবকে ১৯৭৪ সালের ইসলামি সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি