শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মনোহরগঞ্জে মহিলা সমাবেশ অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৬

IMG_20160118_154603
প্রেস বিজ্ঞপ্তি।।
১৮ জানুয়ারী কুমিল্লা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ এবং সম্পৃক্তকরণের লক্ষে মনোহরগঞ্জ উপজেলার লৎসর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। কাজি মফিজ উদ্দিন উপজেলা শিক্ষা অফিসার মনোহরগঞ্জ এর সভাপত্বিত্তে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা সমবাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মীর হোসেন আহসানুল কবীর, সিনিয়ির তথ্য অফিসার, কুমিল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেগম আফরোজা কুসুম, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ মনোহরগঞ্জ, বেগম তানজুমা পারভিন লুনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মনোহরগঞ্জ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ মনির হোসেন, সহকারী তথ্য অফিসার, কুমিল্লা। আরো বক্তব্য রাখেন সোলেমান ভূঁইয়া, সহকারী শিক্ষা অফিসার, মনোহরগঞ্জ, মোঃ শাহ্ আলম প্রধান শিক্ষক ও মোঃ মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক লৎসর সরকারী প্রাথমিক বিদ্যালয় মনোহরগঞ্জ । মহিলা সমাবেশে বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০০৯ সন থেকে উন্নয়নের মহাসড়কে দ্রুতবেগে চলতে শুরু করেছে, যার লক্ষ্য হলো ২০২১ সনে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সনে উন্নত দেশে পরিনত হওয়া। বাংলাদেশ ইতিমধ্যে নিন্মমধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। দারিদ্র বিমোচন এবং শিশু ও মাতৃমৃত্যুর হারসহ বিভিন্ন ক্ষেত্রে সহশ্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। গত ০১ জানুয়ারী প্রত্যেক স্কুলে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের হাতে সরকার নতুন বই পৌছে দিয়েছে। বাংলাদেশ এখন খাদ্য উদ্ভিত্বের দেশ। বক্তাগণ উন্নয়ন প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। মহিলা সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি