শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


লাশবাহী মাইক্রোবাস থেকে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৬

lass-400x265
ডেস্ক রিপোর্টঃ

লাশবাহী মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের চালকেরা মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। দালালদের সাথে যোগসাজশে মৃত ব্যক্তির স্বজনদের অসহায়ত্বকে পূঁজি করে ব্যবসা করছে তারা। অবশ্য অভিযোগ স্বীকারও করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানরত লাশবাহী মাইক্রোবাস চালকেরা।

অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ দালাল চক্র হাসপাতালের গেট ও ওয়ার্ডগুলোতে ঔষধ কোম্পানির প্রতিনিধি সেজে মৃত ব্যক্তির স্বজনদের ওপর নজর রাখেন। এমন দৃশ্য ধরাও পড়েছে মুঠোফোন ও ক্যামেরায়।

স্বজনদের অসহায়ত্বকে পুঁজি করে দালালরা মৃত ব্যক্তির লাশ বাড়িতে পৌঁছে দেয়ার দায়িত্ব নেয়। এরপর সুযোগ বুঝে স্বজনদের কাছে দাবি করে দ্বিগুণ ভাড়া। লাশবাহী মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ছবি নিতে গেলে ড্রাইভাররা বাধা দেয়।

অবশ্য বিভিন্ন অজুহাতে দ্বিগুণ ভাড়া নেয়ার বিষয়টি স্বীকার করেছে লাশবাহী মাইক্রোবাস চালকেরা।

এদিকে হাসপাতালের দায়িত্বশীলরা বলছেন, সরকারিভাবে মাইল প্রতি ভাড়া নির্ধারণ করে দিলে লাশ বহনকারী গাড়িগুলো অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, দালালদের হাত থেকে রক্ষা পেতে হেল্প ডেস্কের সাহায্য নেয়ার পরামর্শ দিয়েছে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি